মিরপুরে আজও আন্দোলনে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, আটক ২৩
ন্যূনতম মজুরির দাবিতে রাজপথে নামার চেষ্টাকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে ২৩ পোশাকশ্রমিককে আটক করেছে পুলিশ। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মুখে শ্রমিকরা সড়ক ছাড়তে বাধ্য হন।

আজ সোমবার সকালে মিরপুর-১০ ও মিরপুর-১৪ নম্বর এলাকায় শ্রমিকরা নতুন করে সমবেত হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান। ঘটনাস্থল থেকেই ২৩ জনকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ২৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, আজ বেলা পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার একটি গলি দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। তাদের ছত্রভঙ্গে করতে ধাওয়া দেয় পুলিশ। পাশাপশি কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে তারা। পরে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশের প্রশিকা মোড় এলাকায়ও শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। পুলিশ তাদের হটিয়ে দেয়।
এর আগে রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরও ১১ জনকে আটক করেছিল। বর্তমানে মিরপুর এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ ও বিশেষায়িত বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মিরপুরে পোশাকশ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষের পর আজ সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। গোলচত্বরে পুলিশের দাঙ্গা দমনের যান, জলকামানসহ বিভিন্ন যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।
মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে বিঘ্ন দেখা যায়নি। পথচারী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন-উত্তর) মহিদুল ইসলাম বলেন, মিরপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কেউ অরাজকতা সৃষ্টি, জননিরাপত্তা বিঘ্নিত কিংবা রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। রোববারের সংঘর্ষ ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে পুলিশের।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.