খোমেনী ইহসান: মুসলমানদের সাম্প্রদায়িক অপবাদ দিতেই ঢাবির প্রথম শহিদ নজিরকে মুছে ফেলা হয়েছে
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশের মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়নের ইতিহাস আড়াল করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদের নাম মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খেমেনী ইহসান। তার দাবি, মুসলমানদের সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ইতিহাস ধামাচাপা দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির দিবস’ উপলক্ষ্যে বিপ্লবী ছাত্র পরিষদ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বক্তব্যে খেমেনী ইহসান বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে প্রায় ১৯০ বছর ধরে মুসলমানরা ইংরেজ শাসক ও হিন্দু জমিদারদের দ্বারা সাম্প্রদায়িক শোষণের শিকার হয়েছে। সেই সময়ে মুসলমানদের ইসলামি নাম রাখা, দাড়ি রাখা কিংবা টুপি-পাঞ্জাবি পরার মতো ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়া হতো। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমেই মুসলমানরা সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছিল।
ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র চার বছর আগে, ১৯৪৩ সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিমবিরোধী সহিংসতা ঘটেছিল। সে সময় বন্দেমাতরম গান ও পূজা-অর্চনার পরিবর্তে মিলাদ মাহফিলের মাধ্যমে নবীন বরণের দাবি তোলায় উগ্রবাদীদের হামলার শিকার হতে হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, শ্রেণিকক্ষে ঢুকে মুসলিম ছাত্রনেতা নজির আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
জাতীয় বিপ্লবী পরিষদের এই নেতার অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন নিজেদের অসাম্প্রদায়িক প্রমাণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদের নাম স্মরণ করে না। মূলত মুসলমানদের ওপর চালানো সাম্প্রদায়িকতার ইতিহাস আড়াল করতেই এই ঘটনা চেপে যাওয়া হয়।
শহীদ নজির আহমদকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার জোর দাবি জানান খেমেনী ইহসান। তিনি বলেন, ক্ষমতায় যে সরকারই আসুক, আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শহীদ নজির দিবস’ পালন করতে হবে। একই সঙ্গে নজির আহমদকে হত্যার ঘটনাসহ ঔপনিবেশিক আমলে মুসলমানদের ওপর হওয়া নির্যাতনের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, হাবিবুল্লাহ মারজান ও শফিকুর রহমান। এছাড়া বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবু বকর, জিহাদী ইহসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার নেতারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.