আপনি পড়ছেন

আইনি লড়াই শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির চারজন প্রার্থী। শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী, ঢাকা-১১ আসনের ড. এম এ কাইয়ুম এবং চট্টগ্রাম-২ ও ৪ আসনের যথাক্রমে সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ পৃথক আদেশে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

বিএনপির দলীয় পতাকা

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগ ছিল। এ কারণে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ১৮ জানুয়ারি তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া, যা গত ২৭ জানুয়ারি খারিজ হয়ে যায়। এরপর গোলাম কিবরিয়া আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানি শেষে ফাহিম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী জানান, ফাহিম চৌধুরী বিজয়ী হলে তার সংসদ সদস্য পদের বৈধতা আপিল বিভাগের চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে। এ সংক্রান্ত শুনানির জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা-১১ আসনে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। ফলে কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা রইল না। আদালতে নাহিদ ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার একাংশ নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার চার লাখ ৩৯ হাজার ৭৮ জন। এখানে কাইয়ুম ও নাহিদ ইসলাম ছাড়াও জাপা, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই দিনে চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়েও আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদেশে বলা হয়, এই দুই বিএনপি প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন, তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ স্থগিত থাকবে। এর আগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। অন্যদিকে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছিল গত ১ ফেব্রুয়ারি। মঙ্গলবার আদালতে বিএনপি প্রার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.