আপনি পড়ছেন

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। মার্কিন রণতরীটির খুব কাছাকাছি চলে আসায় এবং সতর্কবার্তা উপেক্ষা করায় ড্রোনটিকে ধ্বংস করা হয়।

রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। সে সময় রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন (সিভিএন ৭২) ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে আরব সাগরে অবস্থান করছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর সতর্কবার্তা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা উপেক্ষা করে ইরানের সাহেদ-১৩৯ মডেলের ড্রোনটি জাহাজের দিকে এগিয়ে আসছিল। তাই জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

হকিন্স বলেন, ‘আন্তর্জাতিক জলসীমা ও আকাশসীমায় ইরানের ক্রমাগত হয়রানি ও হুমকি সহ্য করা হবে না। মার্কিন বাহিনী, আঞ্চলিক অংশীদার ও বাণিজ্যিক জাহাজের কাছাকাছি ইরানের এমন অযৌক্তিক আগ্রাসন সংঘর্ষ, ভুল বোঝাবুঝি ও আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ায়।’

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে জানান, পেন্টাগনের সঙ্গে তার কথা হয়েছে এবং তারা জানিয়েছে যে ওই অঞ্চলে মার্কিন সেনা ও সরঞ্জামের সুরক্ষায় সেন্টকম যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপই নিয়েছে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই বিমানবাহী রণতরীটি ওই অঞ্চলে অবস্থান করছে।

লেভিট বলেন, ‘ড্রোনটি মানুষবিহীন ছিল এবং এটি আমাদের ইউএসএস লিংকনের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল। তাই সেন্টকম ড্রোনটি ভূপাতিত করার সিদ্ধান্ত নেয়।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় কূটনৈতিক সমাধানের পক্ষে। তবে কূটনীতি সফল হতে হলে উভয় পক্ষের সদিচ্ছা প্রয়োজন। আলোচনার জন্য একজন ইচ্ছুক অংশীদার থাকা জরুরি।’

চলতি সপ্তাহের শেষ দিকে বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনার কথা রয়েছে বলে জানান লেভিট। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আলোচনার সময়সূচি ঠিক আছে। তবে অবশ্যই প্রেসিডেন্টের হাতে সামরিক শক্তি প্রয়োগসহ সব ধরনের পথই খোলা রয়েছে এবং ইরান সেটা অন্য যে কারও চেয়ে ভালো জানে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.