মতামত জরিপ: আওয়ামী লীগের ৪৮% ভোটাররা এবার ভোট দিবেন বিএনপিতে
- Details
- by ২৪ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক দেশব্যাপী মতামত জরিপে ভোটারদের রাজনৈতিক অবস্থান ও অগ্রাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের উল্লেখযোগ্য অংশ এবার ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা এবার বিএনপিকে ভোট দেবেন।
‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এই জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তারা এবারের নির্বাচনে ভোট দিতে আগ্রহী। তবে ৮ শতাংশ ভোটার এখনো ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি।
সিআরএফের স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ বলেন, দেশের ৬৪ জেলার ১৮০টি সংসদীয় আসনে মোট ১১ হাজার ৩৮ জন ভোটারের ওপর এই জরিপ পরিচালনা করা হয়েছে। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপের তথ্য অনুযায়ী, আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া ২৯ দশমিক ৯ শতাংশ জামায়াতকে, ৬ দশমিক ৫ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এবং ১৩ শতাংশ ভোটার অন্যান্য দলকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন।
২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের রাজনৈতিক পছন্দেও ভিন্ন প্রবণতা দেখা গেছে। এই নতুন ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, তারা জামায়াতকে ভোট দেবেন। ২৭ শতাংশ বিএনপিকে এবং ১৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে ১৮ দশমিক ৬ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।
জরিপে ভোটারদের অগ্রাধিকার বিষয়ে জানতে চাইলে দেখা যায়, দুর্নীতির ইস্যুই এবার ভোটের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে। ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার জানিয়েছেন, ভোট দেওয়ার সিদ্ধান্তে দুর্নীতির বিষয়টি তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার ধর্মকে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখছেন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলোকেও ভোটাররা গুরুত্ব দিচ্ছেন।
ভোট দেওয়ার ক্ষেত্রে দল ও প্রার্থীর গুরুত্ব নিয়েও জরিপে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ৩৩ দশমিক ২ শতাংশ ভোটার দল ও প্রার্থী-উভয়কেই সমান গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। ৩০ দশমিক ৪ শতাংশ শুধু দলকে এবং ৩০ দশমিক ২ শতাংশ শুধু প্রার্থীকে গুরুত্ব দেবেন। আর ৬ দশমিক ১ শতাংশ ভোটার এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি।
সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো এম নিয়াজ আসাদুল্লাহ।
তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের ভোট কোন দিকে যাবে, সেটি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, ভোটারদের ব্যাপক আগ্রহ ইতিবাচক হলেও ভোটের দিনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে সিদ্ধান্তহীন ভোটারদের বড় একটি অংশ ভোটকেন্দ্রে না-ও যেতে পারেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিআরএফের সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক।
তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। তবে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না-এ নিয়ে মানুষের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে। ব্যালট বাক্স দখল, সহিংসতা ও সংঘাতের আশঙ্কা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.