আপনি পড়ছেন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য বরখাস্ত হওয়া ব্যবস্থাপনা পরিচালকের বাসায় নির্মম আচরণের শিকার শিশু গৃহকর্মীর চিকিৎসার সব দায়ভার সরকার গ্রহণ করেছে। শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার প্রতিনিধি পাঠিয়েছেন হাসপাতালে। এই ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলেও অভিহিত করেছেন তিনি।

শেখ বশিরউদ্দীন

প্রধান উপদেষ্টার নির্দেশে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সেখানে তিনি চিকিৎসাধীন শিশুটিকে অভয় দেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

বিমান উপদেষ্টা শিশুটিকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের প্রধান ড. ইউনূস নিজে তার খোঁজ নিতে তাকে পাঠিয়েছেন। ভয়ের কোনো কারণ নেই, সরকার শিশুটির পাশে আছে। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

হাসপাতালে উপস্থিত সকলের সামনে প্রধান উপদেষ্টার বার্তা পৌঁছে দেন শেখ বশিরউদ্দীন। তিনি জানান, একটি শিশুর সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়সহ তার সব ধরনের দায়িত্ব সরকার বহন করবে। এ সময় তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন।

পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ড. হুমায়রা সুলতানা এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, সন্ধ্যার আগেই উপদেষ্টা হাসপাতালে এসে শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও সাফিকুর রহমানের বাসায় কাজের মেয়ে হিসেবে থাকা শিশুটি নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে গত ৩১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত সোমবার (২ ফেব্রুয়ারি) সাফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে বরখাস্ত করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.