আপনি পড়ছেন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আগে দুই শিশুকে হত্যা করা হয়েছে, পরে বাবা-মা আত্মহত্যা করেছেন।

প্রতীকী ছবি

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পল্লবীর মিরপুর-১১ নম্বর ওয়াপদা ভবনের বিহারী ক্যাম্পের বি-ব্লক এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০) এবং তাদের দুই সন্তান- চার বছর বয়সী মিনহাজ ও দুই বছর বয়সী আসাদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পল্লবী থানাধীন মিরপুর-১১ সেকশনের ৩ নম্বর ওয়াপদা ভবনের একটি টিনশেড ঘর থেকে পরিবারের চার সদস্যের মরদেহ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত মাসুম পেশায় রিকশাচালক ছিলেন এবং তার স্ত্রী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল এবং বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল। প্রতিদিন ঋণের কিস্তির জন্য লোকজন বাসায় আসত। স্থানীয়দের ধারণা, চরম হতাশা ও আর্থিক চাপ থেকেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সেগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.