আপনি পড়ছেন

সরকারি সেবা ও সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না এমন কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রশাসনিক ব্যবস্থাপনা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হয় এবং ফাইল আটকে থাকার সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়। নাগরিক সেবা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারি সার্ভিস ও কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি থাকবে না, এই বিষয়টি আমাদের প্রশিক্ষণ ব্যবস্থার মূল চেতনা হতে হবে। লক্ষ্য একটাই— নাগরিক যেন সরকারের পেছনে না ঘোরে, বরং সরকারের সেবা নাগরিকের কাছে পৌঁছে যায়।

তিনি আরও বলেন, সরকারি প্রশিক্ষণ ব্যবস্থাকে সময়োপযোগী করতে হবে। অনেক ক্ষেত্রে অবকাঠামো থাকলেও দক্ষ মানবসম্পদের ঘাটতি রয়েছে অথবা প্রশিক্ষণ পদ্ধতি এখনো সেকেলে। গৎবাঁধা প্রশিক্ষণের বদলে সমস্যা সমাধানভিত্তিক প্রশিক্ষণ চালুর ওপর জোর দেন তিনি।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মূল্যায়নে নম্বর ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে র‌্যাংকিং ব্যবস্থা চালুর প্রস্তাবও দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, এমন মানসম্পন্ন পরিবেশ তৈরি করতে হবে, যাতে বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীরাও এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আগ্রহী হন এবং তা নিয়ে গর্ববোধ করেন।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় জনপ্রশাসনের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সেই নির্দেশনার ভিত্তিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর কারিগরি সহায়তায় এই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানকে এই মূল্যায়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বিসিএস প্রশাসন একাডেমি, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।

কমিটির সদস্যরা জানান, বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিক মূল্যায়ন এই প্রথম। তাই মানদণ্ড নির্ধারণে ‘লার্নিং বাই ডুয়িং’ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। একাডেমিয়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ওয়ার্কিং ও স্টিয়ারিং কমিটির মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়।

প্রতিবেদনে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর গুণগত মান বৃদ্ধিতে ধাপে ধাপে সুপারিশ দেওয়া হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়বে এবং জনসেবা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.