চীনে একদল গবেষক জিন এডিটেড শূকরের লিভার ব্যবহার করে ‘এক্সট্রাকর্পোরিয়াল পারফিউশন থেরাপি’র মাধ্যমে তীব্র লিভার ফেইলিউরে আক্রান্ত এক রোগীর জীবন বাঁচিয়েছেন। এই প্রক্রিয়ার পর রোগীর লিভারের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে।

ছবি - সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের এয়ার ফোর্স মেডিকেল ইউনিভার্সিটির সিজিং হাসপাতালের তথ্যমতে, রোগীর আকস্মিক ও জীবননাশনকারী তীব্র লিভার ফেইলিউরের পর একটি জিন এডিটেড শূকরের লিভার ব্যবহার করা হয়। এটি একটি নরমোথার্মিক মেশিন পারফিউশন ডিভাইসের সঙ্গে যুক্ত করে শরীরের বাইরে রক্ত সঞ্চালন ব্যবস্থা (এক্সট্রাকর্পোরিয়াল ক্রস-সার্কুলেশন সিস্টেম) তৈরি করা হয়।

চিকিৎসা চলাকালীন শূকরের লিভারটি সচল ছিল এবং এটি বিষক্রিয়া দূর করা, সংশ্লেষণ ও বিপাকের মতো লিভারের অপরিহার্য কাজগুলো সম্পাদন করে। এ সময় রোগীর নিজের লিভারটি শরীরের ভেতরেই অক্ষত অবস্থায় ছিল। বর্তমানে ওই রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিজিং হাসপাতালের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের তাও কাইশান বলেন, ‘জিন এডিটেড অঙ্গ এবং শরীরের বাইরের রক্ত সঞ্চালন ব্যবস্থার এই যৌথ পদ্ধতি সাময়িক লাইফ সাপোর্ট প্রদান করে। পাশাপাশি এটি ইমিউনোসপ্রেশনের (শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার দমন) বোঝা অনেকাংশে কমিয়ে দেয়।’

চীনে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ লিভার ফেইলিউরের কারণে হাসপাতালে ভর্তি হন। দাতা লিভারের অপেক্ষায় থাকার সময় তীব্র লিভার ফেইলিউরের কারণে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে।

সিজিং হাসপাতালের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের পরিচালক ওয়াং লিন বলেন, ‘এই চিকিৎসার প্রাথমিক সাফল্য শুধু ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনের তালিকায় থাকা রোগীদের জন্য আরও সময় কিনে দেবে না, বরং শেষ পর্যায়ের লিভার রোগে আক্রান্তদের জন্য চিকিৎসার সুযোগও প্রসারিত করবে।’

তিনি আরও জানান, এই গবেষণাটি মানুষের লিভারের কার্যকারিতা সহায়তা বা এমনকি প্রতিস্থাপনের ক্ষেত্রে শূকরের লিভার ব্যবহারের গবেষণাকে এগিয়ে নিতে আশার সঞ্চার করেছে।

এদিকে গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পৃথক একটি ঘটনায় চীনা ও রুশ চিকিৎসকরা সফলভাবে দেশটির প্রথম দ্বিপাক্ষিক হাত প্রতিস্থাপন (বাইল্যাটারাল হ্যান্ড অ্যালোট্রান্সপ্লান্ট) সার্জারি সম্পন্ন করেছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.