আপনি পড়ছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। দলটি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এসব তথ্য জানান দলের চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান

ইশতেহারে স্পষ্ট করা হয়েছে যে, বরাদ্দের অর্থ কেবল ভৌত অবকাঠামো বা দালানকোঠা নির্মাণে ব্যয় হবে না। বরং শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতার ওপরই মূল জোর দেওয়া হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে শিক্ষা বাজেটের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানোর পরিকল্পনাও রয়েছে দলটির। বিএনপির শিক্ষানীতি হবে আধুনিক, উৎপাদনমুখী ও জীবনঘনিষ্ঠ। শিক্ষার সব স্তরে গুরুত্ব দেওয়া হলেও প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ নামক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষককে ট্যাবলেট কম্পিউটার দেওয়া হবে। এছাড়া ক্লাসরুমে একঘেয়েমি দূর করতে এবং শিক্ষাকে আনন্দময় করতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হবে। সেখানে শিক্ষামূলক ছবি, ভিডিও, ডকুমেন্টারি ও অনলাইন কনটেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান এবং নৈতিক শিক্ষা দেওয়া হবে।

বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাধ্যমিক স্তর থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ইশতেহারে উল্লেখ করা হয়, সিলেবাস এমনভাবে প্রণয়ন করা হবে যেন কোনো শিক্ষার্থী এসএসসি বা এইচএসসির পর পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও অর্জিত শিক্ষা দিয়ে নিজের কর্মসংস্থান করতে পারে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির বাজার ধরতে বাংলা ও ইংরেজির পাশাপাশি মাধ্যমিক পর্যায় থেকে আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান ও ম্যান্ডারিন ভাষা শিক্ষার সুযোগ চালু করা হবে।

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই দলগত কাজ ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মননশীলতা বাড়াতে পাঠ্যক্রমে ফুটবল, ক্রিকেট, সাঁতারের মতো খেলাধুলা এবং সংগীত ও নাটকের মতো সাংস্কৃতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পর্যায়ক্রমে ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেট ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

শিক্ষকতায় মেধাবীদের আকৃষ্ট করতে গণিত, বিজ্ঞান ও আইটিসহ বিভিন্ন বিষয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও বেতন কাঠামো আকর্ষণীয় করার পাশাপাশি তাদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। উল্লেখ্য, এর আগে গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইশতেহার ঘোষণা করে, যেখানে শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.