বিদ্যুৎ খাতে বিদেশি চুক্তি পুনর্গঠন, ২০৩০ সালের মধ্যে ৩৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য বিএনপির
- Details
- by ২৪ ডেস্ক
বিদ্যুৎ ও জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রকার গোপন চুক্তি করা হবে না এবং এ সংক্রান্ত যাবতীয় তথ্য জনগণের সামনে প্রকাশ করা হবে। বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে করা বিদ্যমান চুক্তিগুলো পুনর্গঠন করে জাতীয় স্বার্থ সুরক্ষা, প্রযুক্তির হস্তান্তর নিশ্চিত করা এবং রাষ্ট্রের যৌক্তিক নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত দলের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। একই সময়ের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইন বাড়িয়ে ২৫ হাজার সার্কিট কিলোমিটারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সরকারি ও বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনের মধ্যে ভারসাম্য বজায় রেখে অদক্ষ কেন্দ্রগুলোকে আধুনিকায়নের আওতায় আনার কথাও বলা হয়েছে।
জ্বালানি খাতের আমূল সংস্কারে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ব্যবস্থার ওপর জোর দিয়েছে বিএনপি। ইশতেহারে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সামগ্রিক জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য শক্তির অংশগ্রহণ ২০ শতাংশে উন্নীত করা হবে। এই লক্ষ্য অর্জনে জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য শক্তি খাতে কর ছাড়সহ স্বল্প সুদে ‘সবুজ অর্থায়ন’ বা গ্রিন ফাইন্যান্সিংয়ের সুবিধা দেওয়া হবে।
পারমাণবিক শক্তির ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছে দলটি। জাতীয় স্বার্থ বিবেচনায় পারমাণবিক জ্বালানির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যকারিতা পুনরায় মূল্যায়ন করা হবে। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রকার দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করার অঙ্গীকারও করা হয়েছে ইশতেহারে। এছাড়া আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে স্বল্প ব্যয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাই করার কথা বলা হয়েছে।
গত দেড় দশকে উচ্চ ক্যাপাসিটি চার্জ, দুর্নীতি এবং অপরিকল্পিত স্বল্পমেয়াদি চুক্তির কারণে জ্বালানি খাত অদক্ষ হয়ে পড়েছে বলে মনে করে বিএনপি। এই পরিস্থিতি উত্তরণে ক্যাপাসিটি চার্জসহ ভাড়াভিত্তিক ও স্বল্পমেয়াদি বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। একটি বাস্তবসম্মত ‘লিস্ট কস্ট’ ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি মিশ্রণে ভারসাম্য আনার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
দেশীয় জ্বালানি সক্ষমতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করার পাশাপাশি স্থল ও সমুদ্রভাগে ভূতাত্ত্বিক জরিপ এবং খনন কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। ইশতেহারে ধাপে ধাপে পাঁচ মিলিয়ন টন সক্ষমতার একটি নতুন তেল শোধনাগার নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যা চট্টগ্রাম অথবা উপকূলীয় শিল্পাঞ্চলে স্থাপন করা হতে পারে। এছাড়া জ্বালানি বৈষম্য দূর করতে প্রত্যন্ত অঞ্চলে সোলার হোম সিস্টেম ও বায়োগ্যাস প্রকল্প নেওয়ার কথা ভাবছে বিএনপি।
গ্রাহক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্মার্ট গ্রিড চালু এবং সঞ্চালন ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে সিস্টেম লস কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পকারখানা, বাসাবাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ‘এনার্জি অডিট’ বা জ্বালানি নিরীক্ষা ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে। গ্যাসের মূল্য নির্ধারণ ও বিতরণ ব্যবস্থা পর্যালোচনা করে গৃহস্থালি ও শিল্প খাতে ন্যায্যমূল্যে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়েও ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.