ইসির ডিজিটাল সুবিধা: যেভাবে জানবেন কেন্দ্র ও ভোটার নম্বর
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘Smart Election Management BD’ নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

ইসি সূত্রে জানা গেছে, ভোটারদের জন্য ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ ও দ্রুত পদ্ধতি চালু করা হয়েছে। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা নির্ভুলভাবে তাদের ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, ‘Smart Election Management BD’ অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটাররা ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, দূরত্ব এবং গুগল ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
পদ্ধতি-১: Smart Election Management BD অ্যাপ
ভোটাররা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে ড্যাশবোর্ডে গিয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করতে পারবেন। এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানা যাবে।
পদ্ধতি-২: হটলাইন নম্বর ১০৫
ভোটাররা দেশের যেকোনো স্থান থেকে হটলাইন নম্বর ১০৫ এ ফোন করে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সংক্রান্ত তথ্য জানতে পারবেন। কল করার পর ৯ চাপলে অপারেটরের সঙ্গে কথা বলে তথ্য পাওয়া যাবে। এ জন্য ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। এ সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
পদ্ধতি-৩: এসএমএস সেবা
ভোটাররা মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
পদ্ধতি-৪: ইসি ওয়েবসাইট
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd থেকেও ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে অনুসন্ধান অপশনে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এছাড়া নির্বাচনী এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকাও দেখা যাবে।
ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।
এ ছাড়াও অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফলও জানা যাবে বলে জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশন আশা করছে, এ ডিজিটাল সেবা ভোটারদের ভোটকেন্দ্র খুঁজে পেতে সহায়তা করবে এবং নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.