আপনি পড়ছেন

দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন কাটিয়ে রাষ্ট্র সংস্কারে নেওয়া পদক্ষেপগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরে নেওয়া নানা উদ্যোগ, আইনগত পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের চিত্র সংবলিত একটি বই প্রকাশ করা হয়েছে। এতে বিগত সময়ের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরা হয়।

ছবি - সংগৃহীত

রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বই প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। এরপরই প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গভীর সংকটে নিমজ্জিত জাতিকে টেনে তোলার দায়িত্ব গ্রহণ করে।

প্রকাশিত বইয়ের তথ্যানুযায়ী, গত ১৮ মাসে সরকার ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করেছে। এই সময়ের মধ্যে প্রায় ১৩০টি নতুন ও সংশোধিত আইন প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ৬০০টিরও বেশি নির্বাহী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার প্রায় ৮৪ শতাংশই ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। সরকারের দাবি, এগুলো কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ নেই, বরং সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের প্রতিফলন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের কার্যক্রমে অর্থবহ পরিবর্তন আনার লক্ষ্যে বাহিনীটিকে ঢেলে সাজানো হয়েছে এবং এর নতুন নামকরণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’। এছাড়া বিভিন্ন অপরাধে তদন্তাধীন ১ হাজার ২০০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মানবাধিকার সুরক্ষায় হাজার হাজার কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে পারস্পরিক শুল্ক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির ফলে প্রায় ৭ হাজার ৪০০ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পেয়েছে। এছাড়া চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতা এবং ভারতের সঙ্গে সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক পর্যায়ে নিয়ে আসার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের অর্থনীতি ও বিচার ব্যবস্থা ছিল বিপর্যস্ত। বছরের পর বছর দুর্নীতি, অর্থ পাচার এবং খেলাপি ঋণের ভারে ব্যাংক খাত পঙ্গু হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বিচার বিভাগকে সুপ্রিম কোর্টের প্রশাসনের অধীনে ন্যস্ত করে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। একইসঙ্গে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে শত শত কোটি ডলারের সম্পদ জব্দ এবং রাজনৈতিকভাবে প্রভাবিত মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতেও সরকার সচেষ্ট ছিল বলে জানানো হয়েছে। রাজনৈতিক কারণে যেসব গণমাধ্যম বন্ধ ছিল, সেগুলো পুনরায় চালুর অনুমতি পেয়েছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হয়েছে।

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে দীর্ঘ সাত মাসের আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করা হয়েছে, যা এখন গণভোটের অপেক্ষায় রয়েছে। এই সনদটি ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পথ রুদ্ধ করা এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার মনে করে, ১৬ বছরের ক্ষতি দেড় বছরে পুরোপুরি পুষিয়ে নেওয়া সম্ভব না হলেও, বাংলাদেশ এখন একটি সঠিক ও গণতান্ত্রিক পথের দিশা পেয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.