আপনি পড়ছেন

বিএনপি সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কেবল বিরোধী পক্ষের সমালোচনা করে জনগণের কোনো লাভ হয় না, বরং মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির প্রধান লক্ষ্য। তাই দেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান, ফাইল ছবি

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে পৃথক দুটি নির্বাচনী জনসভা ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন বিকেল সাড়ে ৪টায় পল্লবী ২ নম্বর ওয়ার্ডে ঢাকা-১৬ আসনের জনসভা এবং সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের পথসভায় বক্তব্য রাখেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উল্টো এসব প্রকল্পের আড়ালে ‘মেগা দুর্নীতি’ হয়েছে। দেশের মানুষের ভাগ্য বদলাতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদের হাতে দেশ পরিচালনার ভার তুলে দেবেন।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কৃষকদের উন্নয়নে দলের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালু করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এছাড়া যারা জীবিকার তাগিদে বিদেশে যেতে চান, তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত কয়েক বছরে দেশের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে উন্নত বিশ্বের আদলে সবার জন্য সহজলভ্য ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে ঢাকা-১৬ আসনের মানুষের জন্য একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তিনি। পাশাপাশি শিশুদের মেধাবিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান।

রাজধানীর নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা ও পানির সংকট দূর করতে সরকার গঠনের পরপরই খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। একই সঙ্গে সারাদেশে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জনগণের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করা হবে।

ঢাকা-১৫ আসনের পথসভায় স্থানীয় বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

পৃথক এসব নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.