পশ্চিম তীর ইস্যুতে বিশ্বনেতাদের হস্তক্ষেপ চাইলেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সিদ্ধান্তের ফলে স্বাক্ষরিত সব চুক্তি বাতিল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ভাইস-প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ। এ ধরনের পদক্ষেপ অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করছে বলেও সতর্ক করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার রাতে তিনি বলেন, ‘পশ্চিম তীরে সংযুক্তি আরও গভীর করা এবং নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার যেসব ইসরায়েলি সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে, তা দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সব বাধ্যতামূলক চুক্তির লঙ্ঘন। এটি একটি বিপজ্জনক উসকানি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
আল-শেখ আরও বলেন, ‘এসব একতরফা পদক্ষেপের লক্ষ্য হলো রাজনৈতিক দিগন্ত ধ্বংস করা, দ্বি-রাষ্ট্র সমাধান বাতিল করা এবং অঞ্চলটিকে আরও উত্তেজনা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া।’ এই ‘দখলদারিত্বমূলক আগ্রাসন’ বন্ধ করতে তিনি অবিলম্বে মার্কিন প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানান।
এর আগে রোববার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে আইনি ও নাগরিক কাঠামো পরিবর্তনের অনুমোদন দেয়, যা সেখানে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও জোরদার করবে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে পশ্চিম তীরে ইহুদিদের কাছে ফিলিস্তিনি জমি বিক্রির নিষেধাজ্ঞা আইন বাতিল করা এবং জমির মালিকানার রেকর্ড উন্মুক্ত করা। এ ছাড়া হেবরন বসতি ব্লকে নির্মাণ অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি পৌরসভা থেকে ইসরায়েলের সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
অনুমোদনহীন নির্মাণ, পানির সমস্যা এবং প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত স্থানের ক্ষতির অজুহাতে এরিয়া এ এবং এরিয়া বি হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও ইসরায়েলি তদারকি ও অভিযান সম্প্রসারিত করা হয়েছে। এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা এলাকাগুলোতেও ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও ধ্বংস করার সুযোগ তৈরি হবে।
১৯৯৫ সালের অসলো টু চুক্তি অনুযায়ী, এরিয়া এ-এর পূর্ণাঙ্গ নাগরিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাতে এবং এরিয়া বি-এর নাগরিক নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের ও নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকার কথা। অন্যদিকে পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ এলাকা তথা এরিয়া সি-এর পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্তের ফলে ইব্রাহিমি মসজিদ ও এর আশপাশের ধর্মীয় স্থানগুলোর পরিকল্পনা ও নির্মাণ ক্ষমতা হেবরন পৌরসভা থেকে ইসরায়েলি সিভিল প্রশাসনের কাছে চলে যাবে। এটি ইসরায়েল ও পিএলও-এর মধ্যে ১৯৯৭ সালে স্বাক্ষরিত হেবরন প্রটোকলের পরিপন্থী।
অনুমতি না থাকার অজুহাতে পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস অব্যাহত রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনিরা একে কঠোর নীতি হিসেবে বর্ণনা করে থাকে, যার কারণে নির্মাণের অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন। ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্যমতে, ২০২৫ সালে ইসরায়েল ৫৩৮টি উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে প্রায় ১ হাজার ৪০০টি বাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় নজিরবিহীন।
জাতিসংঘ দীর্ঘদিন ধরেই বলে আসছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ। এটি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে এবং সংস্থাটি কয়েক দশক ধরে এই বসতি স্থাপন কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে আসছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.