আপনি পড়ছেন

ইউক্রেনের নিপ্রো রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এই প্রাণঘাতী হামলার পর বৃহস্পতিবার ইউক্রেনের প্রতি অবিচল সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতারা।

দিনিপ্রোতে ভয়াবহ হামলার পরও ইউক্রেনকে সমর্থনের অঙ্গীকার ইইউর
ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বেসামরিক নাগরিকদের ওপর চালানো এই আক্রমণকে রাশিয়ার আরও একটি ‘নিষ্ঠুর ও ধ্বংসাত্মক আঘাতের ধারাবাহিকতা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কস্তা বলেন, ‘একটি ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত ইইউ রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি এবং ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে। আমরা আমাদের সব আন্তর্জাতিক অংশীদারকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।’

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিপ্রো রেলস্টেশনের ঘটনাকে তিনি ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের ওপর ‘আরও একটি বর্বর আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেন। এক্সে তিনি লেখেন, ‘এ ঘটনা স্পষ্ট করে দেয় যে শান্তির বিষয়ে মস্কোর কোনো আগ্রহ নেই।’ কালাস জানান, ইইউ-কানাডা শীর্ষ সম্মেলন এবং আটলান্টায় অনুষ্ঠিতব্য জি-টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি ইউক্রেনের প্রতি সমর্থন আরও জোরদার করতে এবং রাশিয়ার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানাবেন।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোটও মস্কোর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনজুড়ে রাশিয়ার এই সাম্প্রতিক হামলাগুলোকে তিনি ‘সম্পূর্ণ অমার্জনীয়’ বলে উল্লেখ করেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এক্সে বলেন, ‘মস্কো বোমা বর্ষণ করে শান্তির পথে এগোতে পারে না। রাশিয়া যদি সত্যিই শান্তি চায়, তবে তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

এদিকে কিয়েভের প্রতি সংহতি প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি এক্সে বলেন, ‘ওলেশকিতে স্থানীয়ভাবে যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, আমাদের প্রত্যাশা তার চেয়েও অনেক বেশি হওয়া উচিত। রাশিয়া এ সংক্রান্ত সব প্রস্তাবে ক্রমাগত বিরোধিতা করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পক্ষ থেকে এটিকে ‘বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করা হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দেশটির জাতীয় রেল পরিচালনাকারী সংস্থা উকরজালিজনিৎসিয়া জানিয়েছে, একটি জেট ইঞ্জিনচালিত মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন নিপ্রো রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে আঘাত হানে। হামলার সময় সেখানে জাপোরিঝিয়াগামী একটি যাত্রীবাহী ট্রেন থেমে ছিল।

প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.