আপনি পড়ছেন

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনতি হয়ে ১৩তম হয়েছে। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম।।

টিআইবির লোগো

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) ২০২৫ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জরিপের ফলাফল তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, ১৮২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৫০তম।

সিপিআই স্কোরে বাংলাদেশের অবস্থান আরও নিম্নমুখী হয়েছে। ২০২৫ সালে দেশের স্কোর দাঁড়িয়েছে ২৩, যেখানে ২০২৪ সালে ছিল ২৩ এবং ২০২৩ সালে ছিল ২৪। অর্থাৎ দুর্নীতির মাত্রা বেড়েছে, যদিও অন্য কিছু দেশের অবস্থান আরও খারাপ হওয়ায় তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির ধারণা সূচকে সর্বোচ্চ ১০০ স্কোরকে সবচেয়ে স্বচ্ছ ও সুশাসিত এবং শূন্য স্কোরকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে বিবেচনা করা হয়। বৈশ্বিক গড় স্কোর ৪২ হলেও বাংলাদেশ পেয়েছে এর প্রায় অর্ধেক, যা দেশের সুশাসন ও স্বচ্ছতা পরিস্থিতির দুর্বলতাই তুলে ধরে।

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ডেনমার্ক শীর্ষ অবস্থানে রয়েছে। অপরদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দক্ষিণ সুদান ও সোমালিয়া তালিকার নিচের দিকে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া বাংলাদেশের দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১২ বছরের মধ্যে এবার বাংলাদেশের স্কোর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলেও জানানো হয়।

প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশে দুর্নীতির পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা এবং প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেন তিনি।

পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও আমলাতন্ত্রের দলীয়করণ দুর্নীতি নিয়ন্ত্রণে বড় বাধা হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.