আপনি পড়ছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বাহারুল আলম

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আইজিপি বলেন, মোট কেন্দ্রের মধ্যে ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং বাকি কেন্দ্রগুলোকে সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও মধ্যম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

সরকার আসন্ন নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

নির্বাচন নিরাপত্তায় তিন স্তরের বাহিনী মোতায়েন থাকবে উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স দায়িত্ব পালন করবে, কেন্দ্রের বাইরে মোবাইল টিম টহল দেবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স।

নির্বাচনে সারাদেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার, বিজিবি এবং প্রায় ১ লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

নির্বাচন ঘিরে সহিংসতার চিত্র তুলে ধরে আইজিপি বলেন, গত ১১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৩১৭টি সহিংসতার ঘটনায় ৬১৩ জন আহত এবং ৫ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, একটি মৃত্যুও আমাদের জন্য দুর্ভাগ্যজনক। নিহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং শেরপুরের জামায়াত নেতা রেজাউল করিমসহ পাঁচজন রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে আইজিপি বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং প্রয়োজনে জেলা পুলিশ সুপাররা ড্রোন ক্যামেরা ব্যবহার করতে পারবেন।

গণমাধ্যমে প্রকাশিত ৩ হাজার অপরাধী ও ৩৫২ জন শুটারের তালিকা প্রসঙ্গে আইজিপি বলেন, তালিকাটি কার তা নিশ্চিত নয় এবং সংখ্যা কম-বেশি হতে পারে।

তবে ১৮ কোটি মানুষের দেশে এই সংখ্যক অপরাধী পুরো নির্বাচন বানচাল করতে পারবে—এমন আশঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি।
বিচ্ছিন্ন অপরাধ, ডাকাতি বা হত্যাকাণ্ড ঘটতে পারে, তবে তা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার মতো নয় বলেও উল্লেখ করেন তিনি।

৫ আগস্টে জেল পালানো আসামি ও জঙ্গিদের হুমকি প্রসঙ্গে আইজিপি বলেন, প্রচারকালীন সময়ে কিছু আশঙ্কা থাকলেও বড় কোনো ঘটনা ছাড়াই প্রচার শেষ হয়েছে। বর্তমানে নির্বাচনকে ব্যাহত করার মতো কোনো শক্তিশালী জঙ্গি হুমকি নেই বলেও দাবি করেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.