ঢাকা-৮: ফল নিয়ে তীব্র উত্তেজনা, কমিশনার কার্যালয়ের সামনে বিএনপি-এনসিপি মুখোমুখি
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের সামনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকেরা অবস্থান নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে বিএনপি নেতা-কর্মীরা কার্যালয়ের মূল ফটকের বাইরে জড়ো হয়ে মির্জা আব্বাসের পক্ষে স্লোগান ও করতালি দিতে থাকেন। একই সময় কার্যালয়ের ভেতরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে সেখানে সেনাসদস্যদেরও মোতায়েন করা হয়।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা। আফরোজা আব্বাস কয়েকটি কেন্দ্রে বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে গ্রহণ এবং কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবিতে সেখানে উপস্থিত হয়েছেন বলে বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন।
ঢাকা-৮ আসনের মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১৬ হাজার ৭৯০ ভোট এবং এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট। ভোটের ব্যবধান খুব কম হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহীন আহমেদ খান অভিযোগ করে বলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোট বৈধ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজের ফলাফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে এবং কয়েকটি কেন্দ্র থেকে সংশ্লিষ্টদের বের হতে দেওয়া হচ্ছে না।
এ ছাড়া পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রের ফল প্রকাশেও বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি।
এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, ঢাকা-৮ আসনের কিছু কেন্দ্রের ফলাফল ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে।
এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে। চূড়ান্ত ফলাফল ঘোষণাকে ঘিরে পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.