৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান ৩ হাজার কোটি টাকা
বিনিয়োগ থেকে আয় ধস এবং উচ্চমাত্রার খেলাপি ঋণের জেরে ৩ হাজার ৩০৩ কোটি টাকার নিট লোকসানে পড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। আগের বছরের একই সময়ে প্রায় ৭৯ কোটি টাকা মুনাফায় থাকা ব্যাংকটি চলতি পঞ্জিকা বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এই বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়লো।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪১৪তম সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর এসব তথ্য সামনে আসে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়েই প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।
বিপুল লোকসানের সরাসরি প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২০ টাকা ৫১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৯ পয়সা। সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬২ পয়সা আয়। এ ছাড়া জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৭ পয়সা এবং সমন্বিত হিসাবে লোকসান দাঁড়িয়েছে ১২ টাকা ২৪ পয়সা।
টানা লোকসানের ধাক্কায় ব্যাংকটির নিট সম্পদমূল্য (এনএভি) কমে প্রায় অর্ধেক হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একক হিসাবে প্রতিষ্ঠানটির সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ কোটি টাকা, যা আগের বছর ছিল ৬ হাজার ৯৬৩ কোটি টাকা। সমন্বিত হিসাবে নিট সম্পদমূল্য ৭ হাজার ১৬১ কোটি ৬ লাখ টাকা থেকে কমে নেমেছে ৩ হাজার ৮০৬ কোটি ৫ লাখ টাকায়। এর ফলে একক ও সমন্বিত উভয় হিসাবেই শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমে যথাক্রমে ২২ টাকা ২৭ পয়সা ও ২৩ টাকা ৬৪ পয়সায় ঠেকেছে। একই সঙ্গে প্রথম নয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও বড় ব্যবধানে ঋণাত্মক হয়ে পড়েছে।
পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপিত নথির তথ্য অনুযায়ী, ব্যাংক সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ আত্মসাৎ এবং আদায় কমে যাওয়ার পাশাপাশি আমানতের বিপরীতে মুনাফার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ২০১৭ সালে চট্টগ্রামের এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর নামে-বেনামে প্রায় এক লাখ কোটি টাকা তুলে নেয়, যার বড় অংশই বর্তমানে খেলাপি। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রুপটির দখলমুক্ত হয়ে ব্যাংকটি প্রথমে স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.