চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরুর জয়, ময়মনসিংহের ৮টিতে ধানের শীষের আধিপত্য
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে, ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে আটটিতেই বিজয় নিশ্চিত করেছেন বিএনপির প্রার্থীরা। এছাড়া ময়মনসিংহে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট দুটি আসনে এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী ১ লাখ ১৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৯১ ভোট। এছাড়া জাতীয় পার্টির আবু তাহের লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, চট্টগ্রাম-১১ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে ২ লাখ ৬ হাজার ৬৮২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৪১ দশমিক ৭০ শতাংশ। আসনটিতে ৪ হাজার ২৬৪টি ভোট বাতিল হয়েছে। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ৮৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ৭০টি।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জেলার ১১টি আসনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিএনপির প্রার্থীকে হারিয়ে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ঘোড়া প্রতীকের প্রার্থী সালমান ওমর রুবেল ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট ও খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদুল্লাহ। এখানে বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির আবু ওয়াহাব আকন্দ ১ লাখ ৮১ হাজার ৪৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের কামরুল আহসান এমরুল পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৮০ ভোট। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রকৌশলী মো. ইকবাল হোসেইন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরন পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ১ লাখ ২৮ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির জাকির হোসেন বাবলু। এখানে জামায়াতে ইসলামীর মতিউর রহমান আকন্দ পেয়েছেন ১ লাখ ২ হাজার ২২৬ ভোট।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ৭৭ হাজার ৩২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল হাসান মিলন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা পেয়েছেন ৫৩ হাজার ২৯১ ভোট। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির ডা. মাহবুবুর রহমান লিটন ৯৯ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ৮৪ হাজার ৮৫১ ভোট। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ১ লাখ ৮ হাজার ৬৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির লুৎফল্লাহেল মাজেদ। এখানে এলডিপির অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৬ হাজার ৫১৫ ভোট।
এছাড়া ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির ইয়াসের খান চৌধুরী ৮৬ হাজার ১৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিপির আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৭১ হাজার ২৯১ ভোট। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ৭৫ হাজার ৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির আখতারুজ্জামান বাচ্চু। স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৯৯৯ ভোট। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১ লাখ ১১ হাজার ২৩০ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। সেখানে স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আলম পেয়েছেন ৬৬ হাজার ১৬ ভোট।
নির্বাচন পরিস্থিতি সম্পর্কে ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.