আপনি পড়ছেন

আসন্ন পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরি এই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েলি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের
আল-আকসা মসজিদ

চলতি বছরের জানুযারি মাসের প্রথম সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমে মেজর জেনারেল আভশালোম পেলেদকে নতুন পুলিশ কমান্ডার হিসেবে নিয়োগ দেয় নেতানিয়াহু সরকার। বিশ্লেষকদের মতে, আল-আকসা মসজিদের বিষয়ে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের সমালোচনা করে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ তাদের এক প্রতিবেদনে লিখেছে, ‘মনে হচ্ছে বেন-গভির আগুন জ্বালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।’

রমজান মাসে মুসলমানদের অন্যতম পবিত্র এই মসজিদে প্রবেশে ইসরায়েলি প্রশাসনের বাধার পরিকল্পনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন শেখ ইকরিমা সাবরি। আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা মুসলমানদের ওপর দখলদার কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা আরোপ করতে যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যেই কয়েক ডজন যুবককে মসজিদে প্রবেশে বাধা দিয়েছে।’

তিনি আরও জানান, ইসরায়েল ঘোষণা দিয়েছে যে তারা অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের জন্য এবারের রমজানে কোনো বিধিনিষেধ শিথিল করবে না। শেখ সাবরির মতে, এর অর্থ হলো আল-আকসায় প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। ফলে বিগত বছরগুলোর তুলনায় এবার আল-আকসায় মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে যাবে, যা মুসলমানদের রোজা পালন ও ইবাদতে বড় ধরনের ব্যাঘাত ঘটাবে।

উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে অধিকৃত পশ্চিম তীর থেকে লাখ লাখ ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে পূর্ব জেরুজালেমে সমবেত হন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ বিভিন্ন সামরিক তল্লাশিচৌকিতে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে। এর ফলে পশ্চিম তীরের বাসিন্দাদের জন্য জেরুজালেমে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.