আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিন্ন লেবেল বা নামে ইউরোপের বাজারে রুশ ডিজেল প্রবেশ করছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এমন দাবি করেছেন। তিনি জানান, তৃতীয় দেশের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার জ্বালানি পণ্য পৌঁছানোর বিষয়টি পুরোপুরি সম্ভব।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপের বাজারে ঢুকছে রুশ ডিজেল
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক

রবিবার রুশ সংবাদমাধ্যম ‘ভেস্তি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপের দেশগুলোর তৃতীয় পক্ষের মাধ্যমে রুশ গ্যাস কেনার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে নোভাক এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘এমন ঘটনার সম্ভাবনা রয়েছে। কারণ ইউরোপ যদিও রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনা নিষিদ্ধ করেছে, তবুও আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন লেবেল লাগিয়ে রুশ ডিজেল এখনো ইউরোপে প্রবেশ করছে।’

একই সঙ্গে আসন্ন শীত মৌসুমে ইউরোপ কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছেন রুশ উপপ্রধানমন্ত্রী। ভূগর্ভস্থ মজুতাগারগুলোতে গ্যাসের মজুত ‘ঐতিহাসিকভাবে’ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসাকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

নোভাক বলেন, ‘বর্তমানে ভূগর্ভস্থ মজুতাগারগুলোতে গ্যাসের সঞ্চয় ঐতিহাসিক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই অবস্থায় ইউরোপ কীভাবে শীত মৌসুম পার করবে, তা দেখার বিষয়।’

তিনি জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মজুতাগারগুলোতে প্রায় ৮ হাজার ২১০ কোটি (৮২.১ বিলিয়ন) ঘনমিটার গ্যাস রয়েছে। এটি ২০১৩ সালের পর থেকে সর্বনিম্ন মজুত। এই পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৯৪০ কোটি (৯.৪ বিলিয়ন) ঘনমিটার কম বলেও তিনি উল্লেখ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.