আপনি পড়ছেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে আগমনকে জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন।

জামায়াত আমির: আমার বাসায় তারেক রহমানের আগমন পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায়ের সূচনা
ডা. শফিকুর রহমান

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

তিনি আরও বলেন, এই সাক্ষাৎ রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনা করবে বলে তিনি প্রত্যাশা করেন।

ফেসবুক পোস্টে শফিকুর রহমান লিখেছেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত।

১১‘-দলীয় জোটের সঙ্গে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের সঙ্গে আলোচনার বিষয়ে জামায়াত আমির জানান, বিএনপি চেয়ারম্যান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, কোনো নাগরিক যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।

জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকবে জামায়াত।

তিনি বলেন, সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, কিন্তু যেখানে জবাবদিহিতা প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকবো।
শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ উভয় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.