গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি বাহারুল আলম
- Details
- by ২৪ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পদত্যাগের গুঞ্জন সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এখন পর্যন্ত তিনি তার পদ থেকে সরে দাঁড়াননি।

এদিকে পুলিশ সদর দপ্তর থেকেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়েছে। রাতেই সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আইজিপির পদত্যাগ–সংক্রান্ত যে খবরটি প্রচার হচ্ছে, তা সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর থেকেই মূলত এই আলোচনার সূত্রপাত। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এমন রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেই আইজিপির পদত্যাগের বিষয়টি সামনে আসে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, রোববার সদর দপ্তরে নির্বাচন-পরবর্তী একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আইজিপি পদত্যাগ করার বিষয়ে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে জানা যায়। তবে তখন কর্মকর্তারা তাকে অন্তত দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০২০ সালে পুলিশবাহিনী থেকে অবসরে যাওয়া বাহারুল আলমকে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের নভেম্বর মাসে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। সরকারি চাকরি আইনের শর্ত মেনে তাকে দুই বছরের জন্য পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই চুক্তির শর্ত অনুযায়ী, আইজিপি হিসেবে বাহারুল আলমের মেয়াদ এখনো ৯ মাসের বেশি সময় বাকি রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.