আপনি পড়ছেন

ঢাকার তুরাগের নদের যে স্থান থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে, তার কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেল পাওয়া যায়।

তুরাগ এলাকায় মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই করছে পিবিআই
উদ্ধার মোটরসাইকেল

পিবিআই কর্মকর্তারা জানান, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত। মাদক কারবারীদের ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে পড়ে ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাইবাছাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, মোটরসাইকেলটি তাঁই হবে। মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে পিবিআই।

গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। সেদিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মোবাইল ফোনে বার্তা (ভয়েস মেসেজ) পাঠিয়ে তিনি জানিয়েছিলেন, বাসায় ফিরছেন। কিন্তু ফেরেননি। পরদিন বুধবার বিকেলে উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

বাসা থেকে বের হওয়ার সময় তাহসিফ তার মোটরসাইকেলটি সঙ্গে নিয়েছিলেন। মরদেহ উদ্ধারের পর পরিবার বলছিল, তার মোটরসাইকেলটির খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন পিবিআই বলছ, রাজবাড়ী ঘাট এলাকার কাছের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে শাহরিয়ার রেজা দ্বীপ হিসেবে শনাক্ত করেন। তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই। গতকাল রাতে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

পিবিআই বলছে, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে পিবিআই মেট্রো উত্তরের কার্যালয় নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার আগের রাতে একসঙ্গে বের হয়েছিলেন, একসঙ্গে থেকেছিলেন। তাই এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হবে। দ্বীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান। তাহসিফের মোটরসাইকেলের পেছনে কোনো নম্বর প্লেট নেই। উদ্ধার করা মোটরসাইকেলটিতেও কোনো নম্বর প্লেট নেই।

গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তাহসিফের মরদেহের ময়নাতদন্ত হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। জানাজা শেষে উত্তরায় তার মরদেহ দাফন করা হয়েছে। তাহসিফের মৃত্যু নিয়ে তার বাবা এনায়েতুল করিম সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটা আত্মহত্যা নয়। সরকার তদন্ত করলে প্রকৃত অপরাধীদের বের করতে পারবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.