আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এই প্রথমবার তেল আবিব এমন পদক্ষেপ গ্রহণ করল। রোববার ইসরায়েলি মন্ত্রিসভায় এই বিতর্কিত সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়।

পশ্চিম তীরের বিশাল এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা ইসরায়েলের
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সংসদে এই প্রস্তাবটি পেশ করেছিলেন। প্রস্তাবটি পাশ হওয়ার পর বেজালেল স্মোট্রিচ বলেন, ‘আমরা বসতি স্থাপনের বিপ্লব চালিয়ে যাচ্ছি কারণ আমাদের সব জমির নিয়ন্ত্রণ নিতে হবে।’

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে এরিয়া-সি এর ১৫ শতাংশ এলাকায় ধাপে ধাপে ইহুদি বসতি নির্মাণ করা। এই সিদ্ধান্তের ফলে যেসব জমির অন্য মালিকানা প্রমাণিত নয়, সেগুলোকে এখন রাষ্ট্রীয় জমিতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে ইসরায়েল ওই সব ভূমির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারবে।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে স্বাক্ষরিত অসলো-২ চুক্তি অনুযায়ী পশ্চিম তীরকে তিনটি ভাগে ভাগ করা হয়। এরিয়া-এ সম্পূর্ণ ফিলিস্তিনি নিয়ন্ত্রণে এবং এরিয়া-বি ফিলিস্তিনি বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তার দায়িত্বে থাকে ইসরায়েলি বাহিনী। তবে পশ্চিম তীরের প্রায় ৬১ শতাংশ এলাকা নিয়ে গঠিত এরিয়া-সি সম্পূর্ণভাবেই ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।

এই পদক্ষেপটি গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদিত একাধিক সিদ্ধান্তের অংশ। যার মূল লক্ষ্য হলো অবৈধ বসতি নির্মাণ সম্প্রসারণ করা এবং অধিকৃত পশ্চিম তীরে তেল আবিবের নিয়ন্ত্রণ বৃদ্ধি করা।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীর সংক্রান্ত বেশ কিছু আইন বাতিলের নির্দেশ দিয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি জমি ইহুদিদের কাছে বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জমির মালিকানার রেকর্ড উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া হেবরনের একটি বসতি ব্লকে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষমতা ফিলিস্তিনি পৌরসভার হাত থেকে কেড়ে নিয়ে ইসরায়েলের বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.