আপনি পড়ছেন

বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে, তাহলে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তাহের: বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথ নেবে না জামায়াত
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে প্রবেশের আগে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তাদের দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান দুপুর ১২টায় নির্ধারিত রয়েছে এবং তারা সংসদ ভবনে যাবেন।

তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকে, তাহলে জামায়াতের সংসদ সদস্যরাও কোনো ধরনের শপথ নেবেন না।

তাহের বলেন, তাদের দৃষ্টিতে সংস্কার ছাড়া সংসদ কার্যকর বা অর্থবহ নয়। সে কারণেই সংবিধান সংস্কার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে শপথ গ্রহণের বিষয়ে অবস্থান নিয়েছে জামায়াত।

এদিকে সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। তবে এরই মধ্যে বিএনপি জানিয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.