আপনি পড়ছেন

রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে পূর্ণ উদ্যমে দাপ্তরিক কাজ শুরু করতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ গ্রহণের পর কালক্ষেপণ না করে প্রথম কর্মদিবসেই তিনি প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করবেন। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে তার এই দাপ্তরিক কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে।

সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে দাপ্তরিক কাজ শুরু করবেন নতুন প্রধানমন্ত্রী
তারেক রহমান

সচিবালয়ে নিজের প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বৈঠক করবেন সরকারপ্রধান। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এদিন বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে বর্তমান সরকারের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর পরপরই বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

এর আগে দিনের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। সকাল ১০টায় সেখানে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে তার। শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষ করে তিনি সরাসরি রাজধানীর সচিবালয়ে ফিরবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রবেশ করবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান। সরকার গঠনের এই আনুষ্ঠানিকতায় তার সঙ্গে নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.