আপনি পড়ছেন

যুক্তরাজ্যের পিটারবোরো শহরের একটি মসজিদে উগ্র ডানপন্থীদের বিদ্বেষমূলক আচরণের পর ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন ১২ বছর বয়সী অটিস্টিক শিশু জশুয়া ও তার বাবা ড্যান হ্যারিস। বিদ্বেষের জবাবে হাতে বানানো কেক নিয়ে যুক্তরাজ্যের ৬০টিরও বেশি মসজিদ পরিদর্শন করেছেন তারা এবং এখন তুরস্কের মসজিদ পরিদর্শনের পরিকল্পনা করছেন।

‘ঘৃণা নয়, কেক’ স্লোগানে জশুয়া ও তার বাবার অনন্য উদ্যোগ
ছবি - সংগৃহীত

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের অক্টোবরে, যখন উগ্র ডানপন্থী আলেকজান্ডার হুপার পিটারবোরোর একটি মসজিদে প্রবেশ করে ওজু করতে থাকা মুসল্লিদের পাশে বসে ইসলাম ও মুসলমানদের নিয়ে অশালীন মন্তব্য করতে শুরু করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ৫৭ বছর বয়সী হুপার তাকে মসজিদ থেকে বের করার চেষ্টাকারী এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন এবং পরে মুসল্লিদের সহায়তায় তাকে আটক করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যমে ঘটনাটি ‘আলমা রোড মসজিদ ঘটনা’ হিসেবে পরিচিতি পায়, যা দেশটিতে সাম্প্রতিক সময়ে ঘটা উগ্র ডানপন্থীদের বিদ্বেষমূলক হামলার একটি অংশ হিসেবে নথিভুক্ত হয়।

এই ঘটনার পর পিটারবোরোর বাসিন্দা ড্যান হ্যারিস তার ছেলে জশুয়ার সঙ্গে মসজিদে গিয়ে সংহতি প্রকাশের সিদ্ধান্ত নেন। হ্যারিস জানান, তারা কেবল সংহতির বার্তা দিতে চেয়েছিলেন যে মুসলিমরা একা নন। এই উদ্দেশ্যেই কথা বলতে অক্ষম তার শিশু সন্তান ‘জশি ম্যান’-এর সঙ্গে মিলে কেক তৈরি করেন এবং মসজিদে নিয়ে যান, যার ভিডিও অপ্রত্যাশিতভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

‘ঘৃণা নয়, কেক’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই কার্যক্রমটি তখন দেশব্যাপী ছড়িয়ে পড়ে যখন বাবা ও ছেলেকে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো থেকে হুমকি ও অপমান সহ্য করতে হয়। তবে এসব উপেক্ষা করে তারা টুপি ও জুব্বা পরিধান করে ইংল্যান্ডের বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে প্রার্থনা করেন এবং জশুয়ার তৈরি কেক বিতরণ করেন। বাবার হাতের ট্যাটুতে থাকা বর্ণমালা নির্দেশ করে যোগাযোগ রক্ষা করা জশুয়া মসজিদের শান্তিপূর্ণ পরিবেশে প্রশান্তি খুঁজে পায় এবং সহজেই সবার সঙ্গে মিশে যায়।

ড্যান হ্যারিস বলেন, ‘পিটারবোরোর মতো আরামদায়ক এলাকায় বসবাসকারী একজন সুবিধাভোগী শ্বেতাঙ্গ ও মধ্যবিত্ত হিসেবে আমি যখন দেখলাম আমাদের দিকেই এমন প্রতিক্রিয়া আসছে, তখন ভাবলাম যুক্তরাজ্যের অন্যদের কী অবস্থা!’ তিনি উল্লেখ করেন, এই অভিজ্ঞতাই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশে উগ্র ডানপন্থী অপপ্রচার ও ইসলামোফোবিয়া বা ইসলামভীতি কতটা প্রবল। যারা এর বিরুদ্ধে দাঁড়ায়, তারাও প্রায়ই লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে তিনি মন্তব্য করেন।

অজ্ঞাতনামা চিঠি ও মৃত্যুর হুমকি পাওয়ার পরও তারা দমে যাননি। হ্যারিস জানান, প্রতিটি হুমকি তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে উৎসাহিত করেছে। সম্প্রতি তারা সৌদি আরবের মদিনা সফরের আমন্ত্রণ পান। সেখানকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে হ্যারিস জানান, রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদের ভেতরে তারা যে আতিথেয়তা পেয়েছেন তা ছিল অভিভূত হওয়ার মতো।

বাবা-ছেলের এই জুটির পরবর্তী গন্তব্য তুরস্ক। এ প্রসঙ্গে হ্যারিস বলেন, ‘আমরা তুরস্কেও যেতে চাই, কারণ সেখানে বিশ্বের সুন্দরতম কিছু মসজিদ রয়েছে। আমি নিশ্চিত, জশুয়া সেখানকার পরিবেশ ও গাম্ভীর্য খুব পছন্দ করবে।’ তিনি আরও জানান, এই প্রচারণার ফলে জশুয়া এখন বিশ্বজুড়ে লাখো মানুষের ভালোবাসা পাচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

লন্ডন সেন্ট্রাল মস্ক এবং ইসলামিক কালচারাল সেন্টারের মহাপরিচালক আহমদ আল-দুবায়ান জানান, জশুয়ার মতো শিশুদের স্বাগত জানাতে তারা সবসময় প্রস্তুত। তিনি বলেন, ‘ইসলামের অন্যতম মূল নীতি হলো প্রতিবেশী ও আগন্তুকদের সেবা করা। মসজিদ হলো আধ্যাত্মিক স্থান, যেখানে জশুয়ার মতো শিশুরা প্রশান্তি, গ্রহণযোগ্যতা ও নিরাপত্তা খুঁজে পায়।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.