আপনি পড়ছেন

পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে মুসল্লিদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। নতুন নির্দেশনায় পশ্চিম তীরের মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে পূর্বানুমতি সাপেক্ষে মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

আল-আকসায় জুমার নামাজ: মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
ছবি - সংগৃহীত

বুধবার ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট (সিওজিএটি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর রাজনৈতিক নেতৃত্ব এই বিধিনিষেধ অনুমোদন করেছে। কোগাট তাদের বিবৃতিতে বলে, ‘নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর রাজনৈতিক পর্যায় থেকে রমজান মাসজুড়ে ফিলিস্তিনি মুসল্লিদের আল-আকসা মসজিদে জুমার নামাজে অংশগ্রহণের প্রবেশ পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, রমজান মাসজুড়ে প্রতি শুক্রবারের নামাজের জন্য নির্ধারিত অনুমতিপত্র থাকা সাপেক্ষে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারবেন। ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী নারী এবং ১২ বছর পর্যন্ত বয়সী শিশুরা একজন প্রথম সারির আত্মীয়ের সঙ্গে প্রবেশ করতে পারবে। প্রতি বছর রমজান মাসে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে।

অন্যদিকে, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রমজান মাসেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাদের অনুপ্রবেশ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর পোস্ট অনুযায়ী, শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা (০৪৩০ জিএমটি) থেকে বেলা সাড়ে ১১টা (০৯৩০ জিএমটি) পর্যন্ত ৫ ঘণ্টা তারা সেখানে অবস্থান করবে। রমজানের আগে এই প্রবেশাধিকার ছিল দুই ধাপে—প্রথমে সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং পরে দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত। বিগত বছরগুলোর মতো এবারও জোহরের নামাজের পর এবং রমজানের শেষ ১০ দিন তাদের প্রবেশ বন্ধ থাকবে।

জেরুজালেম ইসলামিক ওয়াকফের বারবার অনুরোধ সত্ত্বেও ২০০৩ সালে ইসরায়েলি পুলিশের সিদ্ধান্তে আল-আকসা প্রাঙ্গণে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশ শুরু হয়। আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা এই এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে এবং মনে করে প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল।

বুধবার রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব জেরুজালেমসমেত অধিকৃত পশ্চিম তীরে নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে ইসরায়েল। একটি ফিলিস্তিনি অধিকার সংস্থার তথ্যমতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রমজানের আগে পূর্ব জেরুজালেমে ধরপাকড় ও বহিষ্কারের আদেশ বাড়িয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রস্তাবনা অনুযায়ী ১৯৬৭ সালে ইসরায়েলের শহরটি দখল বা ১৯৮০ সালে এর সংযুক্তি স্বীকৃত নয়, তবুও ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়। উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অভিযান, হত্যা, বাড়িঘর ধ্বংস, ফিলিস্তিনিদের উচ্ছেদ ও বসতি সম্প্রসারণ কার্যক্রম তীব্র হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.