হরমোনজনিত সমস্যায় রোজা: যা জানা প্রয়োজন
- Details
- by জীবনশৈলী ডেস্ক
পবিত্র রমজান মাসে হরমোনজনিত সমস্যায় ভোগা রোগীদের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। চিকিৎসকদের মতে, ওষুধের সময়সূচি ও খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলে এবং কিছু নিয়ম মেনে চললে এসব রোগী অনেকটা নিরাপদেই রোজা রাখতে পারেন। তবে রোগের ধরন অনুযায়ী ঝুঁকির মাত্রা ভিন্ন হতে পারে বলে বিশেষজ্ঞদের মত।

থাইরয়েড রোগীদের মধ্যে যাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তারা সাধারণত কোনো বড় সমস্যা ছাড়াই রোজা রাখতে পারেন। তবে থাইরয়েডের ওষুধ যেহেতু খালি পেটে খেতে হয়, তাই সাহ্রি খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ওষুধটি খেয়ে নেওয়া সবচেয়ে ভালো পদ্ধতি। চিকিৎসকরা জানান, এতে হরমোনের মাত্রায় সামান্য তারতম্য হলেও বড় কোনো শারীরিক জটিলতা হওয়ার আশঙ্কা সাধারণত থাকে না।
অন্যদিকে এড্রিনাল ইনসাফিসিয়েন্সি বা এডিসনস ডিজিজে আক্রান্ত রোগীদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং পানি পান না করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে রোজা রাখার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধের মাত্রা ও সময় পুনরায় নির্ধারণ করে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
পিটুইটারি বা অন্যান্য হরমোনজনিত সমস্যার ক্ষেত্রে ঝুঁকির বিষয়টি নির্ভর করে শরীরের পানির ভারসাম্যের ওপর। দীর্ঘ সময় পানি না পেলে শরীরে জটিলতা তৈরি হতে পারে। তাই সাহ্রিতে পুষ্টিকর খাবার গ্রহণ এবং ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া বা মিষ্টিজাতীয় খাবার পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ইফতার থেকে সাহ্রি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা শরীরের জন্য অত্যন্ত জরুরি। রোজা শুরুর আগে চিকিৎসকের মাধ্যমে ব্যক্তিগত স্বাস্থ্য মূল্যায়ন করে নিলে অনাকাঙ্ক্ষিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.