আপনি পড়ছেন

গাজার স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে সেনা মোতায়েনে প্রস্তুত কাজাখস্তান। পাশাপাশি তারা চিকিৎসা কর্মী পাঠানো এবং বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগেও আগ্রহী। বৃহস্পতিবার ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ এসব কথা বলেন।

গাজায় সেনা মোতায়েন ও পুনর্গঠনে সহায়তা করতে চায় কাজাখস্তান
গাজার সাম্প্রতিক ছবি

তোকায়েভ জানান, কাজাখস্তান এই বোর্ডে অবিলম্বে ‘উল্লেখযোগ্য পরিমাণ অর্থ’ প্রদানে প্রস্তুত। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম বা অবকাঠামো নির্মাণে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে দেশটির।

তিনি বলেন, ‘আমাদের সরকার মূলত এই কর্মসূচিতে অর্থায়ন করবে। এর আওতায় অবকাঠামো, আবাসন, আবাসিক কমপ্লেক্স, স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা নির্মাণ এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ অন্তর্ভুক্ত থাকতে পারে।’

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আগামী পাঁচ বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দেন তোকায়েভ। পাশাপাশি ই-গভর্নেন্স ও ডিজিটাল উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের কথাও জানান তিনি। কাজাখ প্রেসিডেন্ট আরও বলেন, ‘বোর্ডের প্রতি আমাদের আর্থিক প্রতিশ্রুতি পূর্ণ করতে আমরা সংকল্পবদ্ধ। বিশ্বের অন্যতম প্রধান গম উৎপাদনকারী দেশ হিসেবে গাজা ও এর বাইরে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজাখস্তান মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত।’

মধ্যপ্রাচ্যে টেকসই উন্নয়নের জন্য সহযোগিতা ও বিশ্বাস বাড়ানোর ওপর জোর দেন তোকায়েভ। তিনি উল্লেখ করেন, শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর প্রচেষ্টাকে সমর্থন জানাতে কাজাখস্তান আব্রাহাম একর্ডসে যোগ দিয়েছে। এটি ইসরায়েল ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় স্বাক্ষরিত একটি চুক্তি।

এই উদ্যোগের সমর্থনে বিভিন্ন পর্যায়ের বৈঠক আয়োজন করতেও কাজাখস্তান প্রস্তুত বলে জানান তিনি। তোকায়েভ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অসামান্য শান্তি প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে আমি বোর্ড অব পিসের পক্ষ থেকে একটি বিশেষ “প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাওয়ার্ড” প্রবর্তনের প্রস্তাব করছি।’

গাজা উপত্যকায় শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়েছে। বিশ্বজুড়ে শান্তি স্থাপনই এর লক্ষ্য। বৃহস্পতিবার ট্রাম্প জানান, কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত সম্মিলিতভাবে ৭০০ কোটি ডলারেরও বেশি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র এই নতুন সংস্থায় ১০০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। এতে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। বেসামরিক অবকাঠামোর ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। এতে অন্তত ৬১১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৬৩০ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.