ঢাকার সঙ্গে সম্পর্ক নিয়ে দিল্লির নতুন বার্তা
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। এ লক্ষ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ তারা। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়লাভের পরপরই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর একটি চিঠি পৌঁছে দেন।
তিনি আরও জানান, সফরকালে ওম বিড়লা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। ওই চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিবেশীর সঙ্গে উষ্ণ এবং ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান পুনরায় শুরু করতে পারে কি না, এমন খবরের বিষয়ে মুখপাত্র জানান, চলমান কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করার জন্য নয়াদিল্লি প্রস্তুত।
এদিকে ভারতে হিন্দু মৌলবাদীদের সম্পর্কে তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে একটি নতুন সরকার এসেছে এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান। সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করা হবে এবং উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য কীভাবে সম্পর্ককে ইতিবাচক দিকে নেওয়া যায়, তা অনুসন্ধান করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.