আপনি পড়ছেন

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সকল খুনির বিচার ও শাস্তি কার্যকর করতে ছয় মাসের আল্টিমেটাম ঘোষণা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। একই সঙ্গে বর্তমান সংবিধান বাতিল এবং আইন করে আওয়ামী লীগসহ সব ‘ফ্যাসিবাদী’ দল ও সংগঠন নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহসান এই দাবি জানান।

বায়তুল মোকাররমে বিক্ষোভ থেকে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি
ছবি - সংগৃহীত

সমাবেশে সভাপতির বক্তব্যে খোমেনী ইহসান অভিযোগ করেন, ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন না। উল্টো ‘সন্ত্রাসবাদী’ আইনে নিষিদ্ধ দল আওয়ামী লীগকে সারা দেশে কার্যালয় খোলার সুযোগ দিয়ে জনগণকে ভীতসন্ত্রস্ত করে তোলা হয়েছে। ভারত ও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সরকার জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ওয়াসিম আকরাম ও শরীফ ওসমান হাদি হত্যাসহ জুলাই গণহত্যার বিচার হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের বদলে পুনর্বাসনের আলামত স্পষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইনমন্ত্রী আসাদুজ্জামান ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।’

এমন পরিস্থিতিতে চুপ করে থাকার সুযোগ নেই উল্লেখ করে খোমেনী ইহসান বলেন, বিচার নিশ্চিত করতে হলে লাগাতার আন্দোলনের বিকল্প নেই। আগামী ছয় মাসের মধ্যে বিচার ও শাস্তি কার্যকর করতে হবে। এর অংশ হিসেবে দুই মাসের মধ্যে জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন ও অভিযুক্ত খুনিদের গ্রেপ্তারের দাবিতে জনগণকে রাজপথে নামানো হবে। দাবি আদায় না হলে সংসদ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

বিদ্যমান সংবিধানকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘শহীদ খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন, জনগণের সরকার কায়েম হলে বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলা হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা এই সংবিধানের দোহাই দিয়ে তিনটি নির্বাচন জালিয়াতি করেছেন এবং হাজারো নেতাকর্মীকে হত্যা করেছেন। এই সংবিধানে জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি নেই। তাই এটি পুরোপুরি বাতিল করে জনগণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সংগঠক নাঈম আহমাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছিলেন, কিন্তু ক্ষমতায় বসার পর সরকার সেই বিচারের কথা ভুলে গেছে।

জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ‘শহীদ বেগম খালেদা জিয়া বলেছিলেন জনগণের সরকার ক্ষমতায় আসলে বাহাত্তরের সংবিধান বাতিল করা হবে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সংস্কার ও গণভোটকে উপেক্ষা করছে।’

জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় নেতা আরাফাত রহমান শৈশব হুঁশিয়ারি দিয়ে বলেন, ছয় মাসের মধ্যে সংবিধান বাতিল ও জুলাই গণহত্যার বিচার না হলে ছাত্র-কৃষক-শ্রমিক জনতা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান বলেন, যারা শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে এবং গণভোটকে অবৈধ বলে, জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন।

বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, বায়েজিদ বোস্তামি, আহত জুলাই যোদ্ধা মো. শফিকুর রহমানসহ অনেকে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.