আপনি পড়ছেন

দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এই প্রাণঘাতী হামলাকে ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তির ‘সর্বশেষ লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। এই ঘটনায় শরণার্থী শিবির ও এর আশেপাশের এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ২
দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে অবস্থিত ঘনবসতিপূর্ণ ওই শরণার্থী শিবিরের হিত্তিন এলাকায় এই হামলা চালানো হয়। ড্রোন হামলার প্রভাবে ওই এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আইন আল-হিলওয়েহ ক্যাম্পের ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। এনএনএ-এর খবরে বলা হয়েছে, হামলার পরপরই রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিডনের হাসপাতালে নিয়ে যায়। এছাড়া গুরুতর আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তদানেরও আবেদন জানানো হয়।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা আইন আল-হিলওয়েহ এলাকায় হামাসের একটি কার্যালয় লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে একই এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছিল, যাতে অন্তত ১৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়।

সে সময় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, শরণার্থী শিবিরের ভেতরে অবস্থান করা হামাস সদস্যদের লক্ষ্য করে ওই হামলাটি চালানো হয়েছিল এবং লক্ষ্যবস্তু স্থাপনাটি ইসরায়েলের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে হামাস ইসরায়েলি বাহিনীর ওই দাবি প্রত্যাখ্যান করে একে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর ‘বর্বরোচিত হামলা’ বলে নিন্দা জানিয়েছিল। সংগঠনটি অভিযোগ করে, একটি উন্মুক্ত খেলার মাঠে কিশোরদের একটি দলকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.