আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ১৫ বছর বয়সী এক কিশোরের মাকে অবিলম্বে ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক সিটির ব্রংক্সে স্কুলে যাওয়ার পথে ঘানার বংশোদ্ভূত ওই কিশোর নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

ঘানার সেই মায়ের ভিসায় সম্মত ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মামদানি উল্লেখ করেন, নিহত কিশোর জাভিটস ফ্রিমপংয়ের বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ফ্রিমপংয়ের মা বর্তমানে ঘানায় অবস্থান করছেন এবং নিহত ছেলের মুখ শেষবারের মতো দেখতে তিনি নিউইয়র্কে আসার চেষ্টা চালাচ্ছেন।

মামদানি লেখেন, ‘সন্তানের মৃত্যু এমন এক বেদনা যা কোনো মা-বাবারই সহ্য করা উচিত নয়, বিশেষ করে হাজার হাজার মাইল দূর থেকে তা মেনে নেওয়া আরও কঠিন।’ তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে তার ভিসা মঞ্জুর করতে সম্মত হয়েছেন।

শোক প্রকাশ করে মেয়র বলেন, ‘পুরো নিউইয়র্ক শহর এই বিয়োগান্তক ঘটনায় শোক প্রকাশ করছে।’

মেয়র মামদানির এই পদক্ষেপ এবং ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যাম ওকুদজেতো আবলাকওয়া। তিনি জানান, ফ্রিমপংয়ের মা ডরিস আদু গিয়ামফির ভিসা আবেদন প্রক্রিয়ায় ঘানা সরকার সর্বাত্মক সহায়তা করছে।

শনিবার এক্সে আবলাকওয়া বলেন, ‘ঘানা সরকার আপনার এই পদক্ষেপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।’

আবলাকওয়া জানান, শুক্রবার তিনি গিয়ামফির সঙ্গে কথা বলেছেন এবং ভিসা পাওয়ার প্রক্রিয়ায় সহায়তার জন্য ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

তিনি আরও জানান, ঘানার প্রেসিডেন্ট জন মাহামার প্রশাসন গিয়ামফির যুক্তরাষ্ট্র সফরের সম্পূর্ণ খরচ বহন করবে এবং কিশোরের শেষকৃত্যের খরচেও অংশ নিতে প্রস্তুত রয়েছে।

আবলাকওয়া আরও বলেন, ‘জাভিৎসের জন্য সুবিচার নিশ্চিতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।’

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে স্কুলে যাওয়ার পথে ফ্রিমপং বর্বরোচিত বন্দুক হামলার শিকার হয়ে নিহত হয়।

এবিসি নিউজের বরাতে কিশোরটির বাবা জানান, প্রায় এক বছর আগে ঘানা থেকে নিউইয়র্কে আসা ওই শিক্ষার্থী স্কুলে সহপাঠীদের মাধ্যমে মানসিক নির্যাতনের শিকার হতো। এই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তও করেছিল।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন কিশোরকে খুঁজছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, পরিবার এবং স্কুলের কর্মীদের মানসিক কাউন্সিলিং ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি শিক্ষা বিভাগ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.