আপনি পড়ছেন

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে পণ্য জট কমাতে কঠোর অবস্থান নিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাহাজ থেকে পণ্য নামানোর চারদিনের মধ্যেই খালাস প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পণ্যের প্রবাহ স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

চট্টগ্রাম বন্দরে ‘গাফিলতি বরদাস্ত নয়’, কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি অর্থমন্ত্রীর
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে মন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি, শীর্ষ ব্যবসায়ী এবং কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

বন্দরের স্ক্যানিং মেশিনগুলো দীর্ঘদিন ধরে অচল থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, ‘এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কীভাবে দিনের পর দিন অচল থাকে?’ পণ্যজট ও সরবরাহে ধীরগতির জন্য স্ক্যানিং মেশিনের এই অচলাবস্থাকেই তিনি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।

কর্মকর্তাদের সতর্ক করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’ তিনি কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের দ্রুত বিকল মেশিনগুলো সচল করার নির্দেশ দেন। একইসঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে বন্দর পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা আশ্বস্ত করেন যে, কোনো কারণেই বন্দরের কার্যক্রম যেন এক ঘণ্টার জন্যও বন্ধ না থাকে, সে লক্ষ্যে তারা সমন্বিতভাবে কাজ করবেন। মন্ত্রী জানান, তিনি নিজে নৌপরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষয়গুলো তদারকি ও পর্যবেক্ষণ করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে দায়িত্ব নেওয়ার পর বন্দরনগরীতে এটিই ছিল আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রথম সফর। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার এই নির্বাচনি এলাকাতেই বন্দর, কাস্টমস হাউস, ইপিজেডসহ দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনাগুলো অবস্থিত।

দীর্ঘদিনের সমস্যাগুলো লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ দেন তিনি, যাতে দ্রুত সমাধান করা সম্ভব হয়। তবে বৈঠকেই অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধান করে দেন মন্ত্রী। বাজারে পণ্যের দাম ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব এড়াতে পরিচালন ব্যয় যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শও দেন তিনি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এম এ সালাম, চিটাগাং চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুল হক, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মো. শওকত আলী। এছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনার মো. শফিউল্লাহ, চট্টগ্রাম বন্দর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘আজ দীর্ঘদিন ধরে বন্দর ব্যবহারকারীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলোর সার্বিক চিত্র পর্যালোচনা করেছি। শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করে অর্থনীতির বৃহত্তর স্বার্থে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান বের করা হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.