কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি
নতুন মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকরা কাজে না ফিরলে শ্রম আইন অনুযায়ী সাময়িকভাবে কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাক শিল্পমালিকরা। রবিবার উত্তরার বিজিএমইএ কার্যালয়ে কারখানা মালিকদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলমান শ্রমিক অসন্তোষের কারণে এদিন দেশের মোট ৫২৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি।

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, মজুরি বোর্ড গঠিত হওয়ায় সোমবার থেকেই কারখানায় স্বাভাবিক উৎপাদন শুরু হবে বলে মালিকপক্ষ আশা করছে। তিনি বলেন, ‘আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাই আমরা আশা করছি আগামীকাল থেকেই স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু হবে।’
তবে শ্রমিকরা এরপরও কাজে না ফিরলে দিনের পর দিন এভাবে কারখানা খোলা রাখা সম্ভব নয় বলে উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ করে দিতে পারবেন। অসন্তোষের জেরে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আজ ৫২৯টি কারখানায় উৎপাদন চালানো যায়নি।’
বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিকরা বেআইনিভাবে ধর্মঘট করলে কিংবা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করলে নিয়োগকর্তা নির্দিষ্ট বিধি মেনে সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার অধিকার রাখেন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে শিল্পাঞ্চলগুলোতে টানা আন্দোলন ও সড়ক অবরোধ করে আসছেন পোশাক শ্রমিকরা। আন্দোলনের অংশ হিসেবে রবিবারও মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন শ্রমিকরা, যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
চলমান এই অচলাবস্থা নিরসনে পোশাক খাতের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ৩১ অক্টোবর জানান, মজুরি বোর্ড গঠনের বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা একমত হয়েছেন। একই সঙ্গে তিনি আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রম আইনের সংশোধনী অনুযায়ী প্রতি তিন বছর পর পর মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে, যা পরবর্তী সময়ে ২০২৬ সালের ডিসেম্বরে হওয়ার কথা ছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.