তেল সরবরাহ চালু না হলে ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দেবে হাঙ্গেরি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দ্রুজবা পাইপলাইন দিয়ে তেল সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঘোষিত ঋণ আটকে দেবে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো এ ঘোষণা দিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি ইউক্রেনের জন্য প্রায় ১০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার (৯০ বিলিয়ন ইউরো) ঋণের ঘোষণা দিয়েছিল।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটার সিজ্জার্তো এ কথা বলেন। তিনি বলেন, ‘দ্রুজবা পাইপলাইন দিয়ে হাঙ্গেরিতে তেল পরিবহন আবার শুরু না হওয়া পর্যন্ত আমরা ইউক্রেনের জন্য ইইউর ৯ হাজার কোটি ইউরোর ঋণ আটকে দিচ্ছি।’
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, নির্বাচনের আগে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে এবং দাম বাড়াতে ব্রাসেলস ও হাঙ্গেরির বিরোধী দলের সঙ্গে যোগসাজশ করে তেল পরিবহন স্থগিত করেছে ইউক্রেন। একে তিনি হাঙ্গেরির বিরুদ্ধে কিয়েভের ‘ব্ল্যাকমেইল’ বা জবরদস্তি হিসেবে অভিহিত করেন।
সিজ্জার্তো আরও বলেন, ‘দ্রুজবা পাইপলাইন দিয়ে হাঙ্গেরিতে তেল পরিবহন বন্ধ করে ইউক্রেন ইইউ-ইউক্রেন অ্যাসোসিয়েশন চুক্তি লঙ্ঘন করেছে। এটি ইউরোপীয় ইউনিয়নের প্রতি তাদের প্রতিশ্রুতির বরখেলাপ।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই জবরদস্তির কাছে নতি স্বীকার করব না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.