আপনি পড়ছেন

পবিত্র রমজানের তৃতীয় দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এবং দক্ষিণ গাজার কিজান আল-নাজ্জার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। চার মাসেরও বেশি সময় আগে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এটিকে সর্বশেষ লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, ইসরায়েলের সাফাই ‘তাৎক্ষণিক হুমকি’
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা

মেডিকেল সূত্রে জানা গেছে, শনিবার উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় একজন বয়স্ক ফিলিস্তিনি প্রাণ হারান। এর কিছুক্ষণ আগে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের দক্ষিণে কিজান আল-নাজ্জার এলাকায় ইসরায়েলি হামলায় ৪৬ বছর বয়সী আরেক ফিলিস্তিনি নিহত হন।

এছাড়া গাজা সিটির পূর্বে শেজাইয়া এলাকায় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া গুলিতে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী আহত হয়েছেন। শেজাইয়ার ওমর আল-মুখতার স্ট্রিটের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে ইসরায়েলি গুলিতে আরও একজন ফিলিস্তিনি বুকে ও হাতে আঘাত পান।

ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি স্বীকার করেছে। সেনাবাহিনীর দাবি, উত্তর গাজায় সীমানা রেখা অতিক্রম করে ইসরায়েলের দিকে প্রবেশকারী একজন যোদ্ধাকে তারা হত্যা করেছে। ওই ব্যক্তিকে তাৎক্ষণিক হুমকির কারণ বলে মনে করেছিল ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা যেকোনো তাৎক্ষণিক হুমকি দূর করার জন্য এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন, নিরাপত্তা এবং শাসনব্যবস্থা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডের প্রথম বৈঠকের দুই দিন পর শনিবারের এই হামলার ঘটনা ঘটল। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা পুনর্গঠনের জন্য নয়টি দেশ ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ১০ বিলিয়ন ডলার অনুদান দেবে। যদিও এই অর্থ যুদ্ধবিধ্বস্ত এলাকাটির পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় আনুমানিক ৭০ বিলিয়ন ডলারের তুলনায় অনেক কম।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬১৪ জন নিহত এবং ১ হাজার ৬৪০ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.