ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা: মুক্তির অপেক্ষায় দেড় হাজারেরও বেশি বন্দি
- Details
- by ২৪ ডেস্ক
ভেনেজুয়েলায় রাজনৈতিক কারণে আটক দেড় হাজারেরও বেশি মানুষ নতুন আইনের অধীনে সাধারণ ক্ষমার আবেদন করেছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বন্দির মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং শিগগিরই তারা মুক্তি পাবেন।
দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জর্হে রদ্রিগেজ বলেন, ‘গতকাল পর্যন্ত বন্দিদের কাছ থেকে ৪০৫টি আবেদন এসেছিল। আজ আরও ১ হাজার ১৫২টি আবেদন জমা পড়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৭। বিষয়গুলো তাৎক্ষণিকভাবে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে সাধারণ ক্ষমা আইনের আওতায় শত শত বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।’
গত বৃহস্পতিবার অনুমোদিত এই আইনটি বিরোধী দলীয় সদস্য, অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকদের জন্য সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে, যারা এতদিন দেশটিতে রাজনৈতিক বন্দি থাকার বিষয়টি অস্বীকার করে আসছিল। গত মাসে কারাকাসে মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এই ঘটনা ঘটল।
তবে নরহত্যা, মাদক পাচার, গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা সামরিক বিদ্রোহের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। মানবাধিকার গোষ্ঠীগুলো রাজনৈতিক কারণে আটক সবার জন্য এই ব্যবস্থার মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে।
ফোরো পেনালের প্রধান আলফ্রেডো রোমেরো শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কারাবন্দি সেনা সদস্য ও নিগৃহীত রাজনৈতিক ব্যক্তিত্বদের বাদ দেওয়া বৈষম্যমূলক ও অসাংবিধানিক।’ তিনি আরও বলেন, ‘এই ব্যবস্থা ছাড়া জাতীয় সহাবস্থানের কথা বলা যায় না।’
রদ্রিগেজ আরও জানান, যারা বিকল্প আটক ব্যবস্থায় ছিলেন, যেমন নিয়মিত হাজিরা বা গৃহবন্দি, তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। তিনি উল্লেখ করেন, ‘বিকল্প আটক ব্যবস্থার অধীনে থাকা ১১ হাজারেরও বেশি মানুষের আবেদন কর্তৃপক্ষ প্রক্রিয়াজাত করছে। ডেনিস ল মনিটরিং কমিটি এই ১১ হাজার ব্যক্তির বিষয়টি পর্যালোচনা করবে।’
বিল স্বাক্ষরের সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পদক্ষেপকে বর্ণনা করে বলেন, ‘রাজনৈতিক নেতারা কিছুটা অসহিষ্ণুতা ঝেড়ে ফেলছেন এবং ভেনেজুয়েলায় রাজনীতির জন্য নতুন পথ খুলছেন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.