পদ থেকে সরানো হতে পারে আইসিটির প্রধান কৌঁসুলি তাজুলকে
- Details
- by ২৪ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে। এ খবর ছড়িয়ে পড়ার মধ্যে প্রসিকিউটর দলের এক সদস্য বলেছেন, তাজুলকে অব্যাহতি দিতে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিলেছে।

এদিকে, বিষয়টি নিয়ে জোরালো গুঞ্জন ও আলোচনার মধ্যে দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) খবর কাভার করা ঢাকাভিত্তিক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও ফেসবুকে ‘তাজুলকে সরে যেতে হচ্ছে’ বলে পোস্ট দেন। গত শনিবার মধ্যরাতে তিনি লেখেন, তার স্থলে আরেকজনকে দায়িত্ব দিতে যাচ্ছে নতুন সরকার।
সূত্রের বরাত দিয়ে বার্গম্যান ফেসবুকে লেখেন, তাজুলের স্থলে আইনজীবী আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে দুর্নীতি মামলা পরিচালনকারী আইনজীবী দলের সদস্য ছিলেন।
এ বিষয়ে বার্গম্যান সরকারের কারও বক্তব্য পাননি। তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনিও মন্তব্য করতে চাননি বলে ফেসবুকে লেখেন এই সাংবাদিক। বার্গম্যান লেখেন, একটি সূত্র নিশ্চিত করেছে, সরিয়ে অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি তাজুল ইসলামকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হলে তাজুল মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এ পোস্ট লেখার সময় পর্যন্ত সরকারের পক্ষে কারও মন্তব্য পাওয়া যায়নি।
বিএনপি সরকার গঠনের পর সম্প্রতি ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, তারা (বর্তমান প্রসিকিউশন টিম) না থাকলেও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো চলবে। তখন তাদের চলে যাওয়ার কথা আছে কিনা প্রশ্ন করা হলে তিনি তেমন ইঙ্গিত পাননি বলে তুলে ধরেছিলেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ সেপ্টেম্বর আইসিটির প্রধান কৌঁসুলির দায়িত্ব পান তাজুল ইসলাম। জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। ইতোমধ্যে ট্রাইব্যুনালটি এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা ও অভিযোগ বিচারাধীন।
সরকার বদলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে ঢেলে সাজানোর অংশ হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রধান কৌঁসুলির দায়িত্ব পান সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের আরও চার আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ার দুই দিন পর ১৯ ফেব্রুয়ারি প্রসিকিউশন টিমের থাকা বা না থাকার বিষয়ে কোনো খবর আছে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, না, কোনো কথা হয়নি। আমাদেরকে বলা হয়েছে সবকিছু স্বাভাবিক থাকবে।
তাজুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ আগের গতিতেই চলবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও আমাদের বলা হয়েছে, আইন নিজস্ব গতিতে চলবে। বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.