শফিকুর রহমান: কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না
কানেক্টিভিটির অজুহাতে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো প্রকার লুকোচুরি চলছে কি না, তা জাতির সামনে পরিষ্কার করার জোর দাবি জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কঠোর বার্তা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, অতীতে যারা অন্য দেশের দাসত্ব মেনে নিয়েছিল, তাদের পরিণতি এখন স্পষ্ট। তাদের সুরক্ষায় অন্তত ‘দিদি’ ছিল, কিন্তু বর্তমান ক্ষমতাসীনদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই। জনগণের সঙ্গে প্রতারণা করে রক্ষা পাওয়া যাবে না।
প্রধানমন্ত্রীর চার দিনের বিদেশ সফর শেষ করে ফেরার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, এই সফরের উদ্দেশ্য কী ছিল এবং সেখান থেকে কী অর্জিত হয়েছে, তা দেশবাসীর সামনে অবিলম্বে খোলাসা করতে হবে। বিশেষ করে কৌশলগত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো ধরনের অস্বচ্ছতা রয়েছে কি না, সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।
সমাবেশে তিনি স্পষ্ট করেন, ১১ দলীয় জোটের এই আন্দোলন দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের ভোটাধিকার ও সংকট নিরসনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সাত দফা দাবির মূল লক্ষ্য গণভোটের মাধ্যমে নির্ধারিত গণরায় কার্যকর করা। এই মৌলিক দাবি বাস্তবায়ন না হওয়ার ফলেই দেশে দখলদারি, চাঁদাবাজি ও মাদক কারবারিদের দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে।
জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করা হয়েছে দাবি করে তিনি বিএনপির ভূমিকার সমালোচনা করেন। জনগণের আকাঙ্ক্ষা ও গণরায়কে উপহাস না করে আগামী ৯ তারিখ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় বিরোধী দল এই গণরায় বাস্তবায়নে রাজপথে অনড় থাকবে এবং সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে উল্লেখ করেন।
তরুণ প্রজন্মকে সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে প্রস্তুত থাকার তাগিদ দিয়ে জামায়াত আমির আরও বলেন, দেশে আরেকটি অনিবার্য গণজাগরণের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজপথে অর্জিত প্রাথমিক ভিত্তিকে স্থায়ী রূপ দিতে মুক্তিকামী জনতাকে বৃহত্তর ত্যাগের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.