আপনি পড়ছেন

দেশের কৃষকদের কাছে সরকারি সুযোগ-সুবিধা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে দ্রুতই ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকদের সঙ্গে রাষ্ট্রের সরাসরি সংযোগ স্থাপন করা হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমে আসে।

তথ্যমন্ত্রী: দ্রুতই কৃষক কার্ড বিতরণ শুরু হবে
জহির উদ্দিন স্বপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, কৃষকদের জন্য একটি স্মার্ট কার্ড চালুর বিষয়টি সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হবে এবং ধীরে ধীরে সব কৃষকের আওতায় আনা হবে।

তথ্যমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য কৃষি সংক্রান্ত জ্ঞান, আধুনিক যন্ত্রপাতি, সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় সব উপকরণ সহজলভ্য করা হবে। পাশাপাশি বাজার পরিস্থিতি, উৎপাদন তথ্য ও আবহাওয়ার পূর্বাভাসসহ নানা তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আসবে, যা কৃষি পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকের উৎপাদন পরিস্থিতি ও বাজার পরিস্থিতি সম্পর্কে স্মার্টভাবে ধারণা পাওয়া যাবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা আরও কার্যকর কৃষি নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে পারব।

কৃষক কার্ড প্রকৃত কৃষকরাই পাবেন কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্মার্ট কার্ড ব্যবস্থার মাধ্যমে কোনো ধরনের লিকেজ বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ঠেকানো হবে।

তিনি বলেন, মোবাইল সিম নিবন্ধনের মতো সরাসরি ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করা হবে।

একজন কৃষক সরাসরি রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকবেন। এতে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং কৃষকের সমস্যাও সরাসরি সরকারের কাছে পৌঁছাবে, বলেন তিনি।

কতজন কৃষককে কার্ড দেওয়া হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, শেষ পর্যন্ত দেশের সব কৃষককেই এই কার্ডের আওতায় আনা হবে। তবে প্রথম ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে।

ঈদের আগে কৃষক কার্ড বিতরণ শুরু হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, নির্দিষ্ট সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা চলছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.