উত্তরাধিকার তালিকা থেকে প্রিন্স অ্যান্ড্রুকে সরানোর পক্ষে অস্ট্রেলিয়া
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারের তালিকা থেকে সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে সরিয়ে দেওয়ার পদক্ষেপে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা এক চিঠিতে তিনি নিশ্চিত করেছেন যে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আলোকে তার সরকার অ্যান্ড্রুকে সরানোর যেকোনো প্রস্তাবে সম্মত হবে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) বরাতে জানা যায়, গত বুধবার সরকারি দায়িত্বে অসদাচরণের সন্দেহে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নরফোক পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রায় ১১ ঘণ্টা পর তিনি ছাড়া পান। এই ঘটনার পরেই আলবানিজ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠিটি পাঠান।
রাজা চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করেন। জেফরি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর ২০১৯ সালে তিনি রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। গত বছর রাজা চার্লস তার রাজকীয় উপাধি কেড়ে নিলেও বর্তমানে তিনি সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
এবিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাজ্যের এক কর্মকর্তা জানান যে, ব্রিটিশ সরকার অ্যান্ড্রুর উত্তরাধিকার অধিকার হরণের জন্য আইন পাসের কথা বিবেচনা করছে। ব্রিটিশ উত্তরাধিকার আইনে যেকোনো পরিবর্তনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডাসহ যেসব দেশে রাজা চার্লস রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন, সেসব দেশকে নতুন আইন পাস করতে হয়।
চিঠিতে অ্যান্থনি আলবানিজ বলেন, ‘মহামান্য রাজার সঙ্গে আমিও একমত যে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং একটি পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ তদন্ত হতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘এগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ এবং অস্ট্রেলিয়াবাসী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.