আপনি পড়ছেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছর পূর্ণ হওয়ার দিনে মস্কোর ওপর বড় ধরনের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই দেশ যৌথভাবে ২৮০ জন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ‘ছায়া জাহাজের’ ওপর এই বিধিনিষেধের ঘোষণা দেয়। মঙ্গলবার ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে এবং রুশ আগ্রাসনের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

রাশিয়ার ‘ছায়া জাহাজের’ ওপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
রাশিয়ার পতাকা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তাদের দেশ রাশিয়ার ১৮০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই তালিকায় রাশিয়ার অর্থ ও ব্যাংকিং, প্রতিরক্ষা, বিমান চলাচল, তেল ও গ্যাস এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যানবেরার পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের ফেব্রুয়ারির পর এটিই রাশিয়ার ওপর তাদের দেওয়া সবচেয়ে বড় নিষেধাজ্ঞার প্যাকেজ।

অস্ট্রেলিয়া এবারই প্রথমবারের মতো রাশিয়ার ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির সরকারের দাবি, এই প্রতিষ্ঠানগুলো সীমান্ত পারাপারের লেনদেনে সহায়তা করে মস্কোকে বিদ্যমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছিল। নতুন এই পদক্ষেপের ফলে রাশিয়ার ওপর অস্ট্রেলিয়ার মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০০-এর বেশি। এছাড়া দেশটি রুশ তেলের দামের ঊর্ধ্বসীমা প্রতি ব্যারেল ৪৭ দশমিক ৬০ ডলার থেকে কমিয়ে ৪৪ দশমিক ১০ ডলারে নামিয়ে এনেছে।

বিবৃতিতে অস্ট্রেলীয় কর্মকর্তারা রাশিয়ার তেলের রাজস্ব কমিয়ে আনার ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা রাশিয়ার তেলের আয়ের ওপর চাপ অব্যাহত রাখব। আমরা আশা করি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেন অসাবধানতাবশত তাদের সরবরাহ ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার অবৈধ ও অনৈতিক আগ্রাসনে অর্থায়ন না করে।’ একই সঙ্গে মস্কোকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার এবং বন্দিদের সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবিক আচরণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য ৮০ লাখ ডলারের সহায়তা ঘোষণা করেছেন। তার বিবৃতিতে জানানো হয়, নিউজিল্যান্ড রাশিয়ার ১০০টি ‘ছায়া জাহাজের’ ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং রুশ অপরিশোধিত তেলের দামের সীমা কমিয়ে দিয়েছে। এছাড়া বেলারুশ, ইরান ও উত্তর কোরিয়ার নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে নিউজিল্যান্ড, যারা রাশিয়ার সামরিক খাতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করছে।

জাপানও ইউক্রেনের পুনর্গঠন ও মানবিক সহায়তায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা জানান, টোকিও জি-৭ভুক্ত দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে। ২০২২ সাল থেকে এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.