আপনি পড়ছেন

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাবলির বিষয়ে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এবং আগের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের অসামঞ্জস্য রয়েছে।

জামায়াত আমির: ‘৫ আগস্ট ২০২৪’ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন
ডা. শফিকুর রহমান

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, ৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, কোটি-কোটি মানুষ যা শুনেছে এবং রাষ্ট্রপতি সেদিন যা বলেছেন, তার সঙ্গে এখনকার বক্তব্যের হিসাব জাতির সামনে পরিষ্কার করা উচিত। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন অসংগত আচরণ গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেন। তিনি সেখানে অভিযোগ করেন, তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে বিএনপি ও সামরিক বাহিনী সমর্থন না দেওয়ায় সেই উদ্যোগ সফল হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.