আপনি পড়ছেন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ কর্তৃপক্ষ।

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিক হেনস্তা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
শাহবাগ থানা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে আরও দুই থেকে তিনজন সদস্যকে শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে রমনা বিভাগের একটি দল সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত শিক্ষার্থী এবং পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। নেটিজেনদের পাশাপাশি সাংবাদিক ও মানবাধিকারকর্মীরাও পুলিশের আচরণের নিন্দা জানান।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলমের অপসারণের দাবি জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.