আপনি পড়ছেন

দেশের রুগ্ন ও বন্ধ শিল্প কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার কথাও বলেছেন তিনি।

দেশের রুগ্ন-বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে তারেক রহমানের নির্দেশ
তারেক রহমান। ফাইল ছবি

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করার জন্য একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণের ধরন, মালিকানা কাঠামো বা অংশীদারিত্বের বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে বন্ধ পাটকল ও চিনিকলগুলো পুনরায় চালু করে পুরোনো শ্রমিকদের পুনর্বহাল করতে হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

এর আগে ২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্যে তৎকালীন শিল্প মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারের নিয়ন্ত্রণাধীন রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বিসিকের অধীনে ৩৮২টি, বিসিআইসির অধীনে ৫টি, বিএসএফআইসির অধীনে ৬টি চিনিকল এবং বিএসইসির অধীনে ৪টি কারখানা ছিল। পরবর্তী দুই বছরে এই সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হলেও সরকারের পক্ষ থেকে হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বন্ধ ও রুগ্ন শিল্প কারখানা পুনরায় চালুর জন্য শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.